Logo
Logo
×

Advertisement

জাতীয়

আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৪ এএম

আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

Advertisement

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি লালমনিরহাটে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।

পরে দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা: প্রধানমন্ত্রী

ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

বর্তমানে রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

বর্তমানে রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

আরও পড়ুন

আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

একান্ত বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির

দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর

দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩ শতাংশ দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম