Logo
Logo
×

Advertisement

জাতীয়

টানা বৃষ্টির পরও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৬ এএম

টানা বৃষ্টির পরও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ছবি- সংগৃহীত

Advertisement

টানা কয়েক দিনের বৃষ্টিতেও কাটেনি রাজধানীর বায়ুদূষণের রেশ। আজও ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ওপরের দিকেই থাকায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক-একিউআই স্কোর ছিল ১৪৪। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে এই মেগাসিটি। 

বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর সিটি। বায়ুমান সূচকে লাহোরের স্কোর ২৬৩। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। যার স্কোর ২২৯। ১৯৪ স্কোর নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৮৯ স্কোর নিয়ে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। ১৭৬ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর রাজধানী শহর কিনশাসা। 

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধোঁয়াশার মৌসুমে ফুসফুস সুস্থ রাখতে মেনে চলুন ৭টি পরামর্শ

ধোঁয়াশার মৌসুমে ফুসফুস সুস্থ রাখতে মেনে চলুন ৭টি পরামর্শ

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

নিষিদ্ধ আ.লীগের লকডাউনেও রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

আজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

আরও পড়ুন

টানা বৃষ্টির পরও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

টানা বৃষ্টির পরও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড়ের প্রভাবে কতদিন ঝরবে বৃষ্টি?

ঘূর্ণিঝড়ের প্রভাবে কতদিন ঝরবে বৃষ্টি?

সকাল ৯টার মধ্যে ১২ জেলায় ঝড়ের শঙ্কা

সকাল ৯টার মধ্যে ১২ জেলায় ঝড়ের শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম