Logo
Logo
×

Advertisement

জাতীয়

ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের বাসায় কূটনীতিক ও কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ এএম

ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের বাসায় কূটনীতিক ও কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা

Advertisement

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাসায় এক মিলনমেলায় যোগ দিয়েছেন কূটনীতিক, সাংবাদিক এবং বাংলাদেশি কমিউনিটির পেশাজীবী ও রাজনৈতিক নেতারা। 

পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আনসারী বাংলাদেশে ফেরার আগে গত শনিবার এই আয়োজন করেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে। 

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনা ও মার্শা বার্নিকাট এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পরিচালক লিকা জনস্টনসহ আমন্ত্রিত অতিথিরা।  এ সময় আন্তরিক পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতায় সময় কাটান তারা।

সাবেক ওয়াশিংটনভিত্তিক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী যুক্তরাষ্ট্রের কূটনৈতিক, সাংবাদিকতা ও নীতিনির্ধারণী মহলে পরিচিত মুখ। সাংবাদিক হিসেবে স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তার প্রশ্নে উঠে আসত বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং স্বৈরাচারী হাসিনা সরকারের শাসনামলের নানা অনিয়ম ও দমন-পীড়নের চিত্র।

মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে সংযুক্ত রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, সাবেক প্রেস সেক্রেটারি প্রসঙ্গে ট্রাম্প

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, সাবেক প্রেস সেক্রেটারি প্রসঙ্গে ট্রাম্প

শেনজেনে ট্রাম্পের লক্ষ্য অধরা

তিন নেতার বৈঠক শেনজেনে ট্রাম্পের লক্ষ্য অধরা

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব

আরও পড়ুন

ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের বাসায় কূটনীতিক ও কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা

ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকের বাসায় কূটনীতিক ও কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা

এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ

এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

সাব-রেজিস্ট্রার কার্যালয়ে চালু হচ্ছে এ-চালান পদ্ধতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম