Logo
Logo
×

Advertisement

জাতীয়

দুদকের ফাঁদে প্রকৌশলী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

দুদকের ফাঁদে প্রকৌশলী

Advertisement

বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে ১ লাখ টাকা ঘুসসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ নভেম্বর)দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল ফাঁদ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদক সূত্র জানায়, স্থানীয় সরকার কোভিড-১৯ সাড়াদান ও পুনরুদ্ধার প্রকল্পের আওতায় আমতলী পৌরসভায় রাস্তা নির্মাণের কাজ চলছিল। এ কাজের পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত ঠিকাদার শেখ নোমান রেজার কাছে বৈধ বিল আটকে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ৫ লাখ টাকা ঘুস দাবি করেন প্রকৌশলী রুবেল খান।

ঘুস দিতে অস্বীকৃতি জানালে প্রকল্পের কাজে বাধা দেওয়া এবং বৈধ বিল অনুমোদনের সুপারিশ না করার হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি করেন ওই প্রকৌশলী। পরে ঠিকাদার শেখ নোমান রেজা তাকে ঘুসের টাকাসহ হাতেনাতে ধরার জন্য দুদকে ফাঁদ অভিযানের আবেদন করেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে সোমবার দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ঘুসের ১ লাখ টাকাসহ উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে জেলহাজতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে দুদক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামীর সঙ্গে কাস্টমস কর্মকর্তার বিরোধ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামীর সঙ্গে কাস্টমস কর্মকর্তার বিরোধ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

যবিপ্রবিতে জাল সনদে চাকরি, রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক

বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোলের হিসাবে গড়মিল, দুদকের অভিযান

রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

আরও পড়ুন

দুদকের ফাঁদে প্রকৌশলী

দুদকের ফাঁদে প্রকৌশলী

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব্যারিস্টার ফুয়াদ

‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’ বক্তব্যটি স্লিপ অব টাং: ব্যারিস্টার ফুয়াদ

বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামীর সঙ্গে কাস্টমস কর্মকর্তার বিরোধ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামীর সঙ্গে কাস্টমস কর্মকর্তার বিরোধ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম