Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঢাকার আবাসনচাপ কমাতে টঙ্গীতে নির্মিত হচ্ছে ভাড়াভিত্তিক ফ্ল্যাট

Icon

বাসস

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম

ঢাকার আবাসনচাপ কমাতে টঙ্গীতে নির্মিত হচ্ছে ভাড়াভিত্তিক ফ্ল্যাট

Advertisement

রাজধানী ঢাকায় আবাসনের চাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের জন্য ২ হাজার ১৪২টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজধানীর পাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলাই ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের মূল লক্ষ্য। এর মাধ্যমে ঢাকার মূল নগর এলাকার বাইরে বসবাসের বিকল্প সুযোগ তৈরি হবে। 

রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ রেখে নতুন আবাসিক এলাকা গড়ে উঠলে কেন্দ্রীয় এলাকার ওপর আবাসনের চাপ কিছুটা কমবে। একই সঙ্গে ঢাকার প্রান্তে অপরিকল্পিত নগরায়ণের পরিবর্তে পরিকল্পিতভাবে বসতি সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে নেওয়া হচ্ছে পৃথক উদ্যোগ। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হচ্ছে। ফলে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই এসব পরিবারের পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ তৈরি হবে।

গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব ৯৮ দশমিক ১৩ একর জমির মধ্যে প্রথম পর্যায়ে ১৭ দশমিক ০৬ একরে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। সেখানে নির্মাণ করা হবে ১৫ তলাবিশিষ্ট ১৭টি আবাসিক ভবন।

প্রতিটি ভবনে ১২৬টি করে মোট ২ হাজার ১৪২টি ফ্ল্যাট থাকবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৫১৫ বর্গফুট। পরিচালন, রক্ষণাবেক্ষণ ও সংস্কার চার্জসহ মাসিক মোট ভাড়া ৫ হাজার ৫০০ টাকা প্রস্তাব করা হয়েছে।

জমির মূল্যসহ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রায় ১ হাজার ৪৮৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন প্রস্তাব করা হয়েছে প্রায় ১ হাজার ২৭২ কোটি ৬২ লাখ টাকা। বাস্তবায়নের প্রস্তাবিত মেয়াদ জুলাই ২০২৬ থেকে জুন ২০৩০।

আবাসিক ভবনের পাশাপাশি প্রকল্পে অভ্যন্তরীণ সড়ক, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, লিফট, সৌরবিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে।

ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের পরিচালক নির্বাহী প্রকৌশলী আহমেদ আবদুল্লাহ নূর বলেন, টঙ্গীর প্রকল্পের প্রথম পর্যায়ে ২ হাজার ১৪২টি পরিবারের জন্য ভাড়াভিত্তিক আবাসনের পরিকল্পনা রয়েছে। বাসিন্দাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ভবনের সঙ্গে পানি, পয়ঃনিষ্কাশন ও নিরাপত্তার অবকাঠামোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এর আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে।

প্রকল্পগুলোর দু’টি সরকারি ও ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নতুন ৯টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

একই সঙ্গে টঙ্গীর দত্তপাড়ায় প্রথম পর্যায়ে ২ হাজার ১৪২টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জ ও ধামরাইয়ে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাজধানীর পাশাপাশি দেশের ৮ বিভাগের ৩৮টি জেলা ও ৮টি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।

দেশের জেলা ও উপজেলা পর্যায়েও পরিকল্পিত আবাসন সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। জমির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের সুবিধার্থে ল্যান্ড ব্যাংক তৈরির লক্ষ্যে তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহের কাজ চলছে।

জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল আবাসনের পাশাপাশি ভূমিকম্প সহনশীল ভবন, পরিকল্পিত ড্রেনেজ, জলাধার, সবুজ পার্ক ও উন্মুক্ত স্থানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্লট উন্নয়ন প্রকল্পে সাধারণ পরিষেবা ও নাগরিক সুবিধার জন্য ৫০ থেকে ৫৫ শতাংশ জমি সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।

পরিকল্পিত আবাসনে খেলার মাঠ, সবুজ চত্বর, কমিউনিটি স্পেস ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হচ্ছে। এর লক্ষ্য হলো মানুষের সামর্থ্যরে মধ্যে নিরাপদ, স্বাস্থ্যকর ও নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তোলা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ

টঙ্গীতে বসতবাড়িতে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ

সেই রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ

সেই রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ

টঙ্গীর বিসিকে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান

টঙ্গীর বিসিকে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান

উদ্ধার সেই মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই

উদ্ধার সেই মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই

গা ঢাকা দেওয়ার পর সেই রুমি বললেন ‘আমি এই দেশে আর নাই’

গা ঢাকা দেওয়ার পর সেই রুমি বললেন ‘আমি এই দেশে আর নাই’

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

আরও পড়ুন

ঢাকার আবাসনচাপ কমাতে টঙ্গীতে নির্মিত হচ্ছে ভাড়াভিত্তিক ফ্ল্যাট

ঢাকার আবাসনচাপ কমাতে টঙ্গীতে নির্মিত হচ্ছে ভাড়াভিত্তিক ফ্ল্যাট

ইউপি নির্বাচন সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসি

সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসি

ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি

ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি

স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার

স্পিকারকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানালেন পাকিস্তানের হাইকমিশনার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম