Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

ছবি: সংগৃহীত

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ভারতে পালাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না।’

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও তথ্য মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের কর্মকাণ্ডের সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড দেশে অবস্থানরত আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের বিপদের মুখে ফেলছে।

তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতারা ফেসবুকে নানা ধরনের শোরগোল করছেন, আগুন দিচ্ছেন এবং সরাসরি সম্প্রচার করছেন। এসব কর্মকাণ্ড দেখে অনেকের মনে হচ্ছে দেশে বড় ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু বাস্তবে দেশে তেমন কিছু ঘটছে না।


ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে জানিয়ে জাহেদ উর রহমান বলেন, যারা অপরাধ করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে বের করবে।

এ সময় শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা সরাসরি বলেন, ‘মোটেও না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

প্রত্যাবর্তনের বয়ান ও ক্ষমতার সমীকরণ: ২০২৪-পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও সার্বভৌমত্বের সংকট

প্রত্যাবর্তনের বয়ান ও ক্ষমতার সমীকরণ: ২০২৪-পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও সার্বভৌমত্বের সংকট

বেনাপোল সীমান্ত দিয়ে ফেরার ছক কষছেন হাসিনা?

বেনাপোল সীমান্ত দিয়ে ফেরার ছক কষছেন হাসিনা?

‘হাসিনা কেন সামনে আসেন না, আ.লীগ সমর্থকরাও জানতে চাচ্ছেন’

‘হাসিনা কেন সামনে আসেন না, আ.লীগ সমর্থকরাও জানতে চাচ্ছেন’

যে ২ সীমান্তে নজর হাসিনার

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন যে ২ সীমান্তে নজর হাসিনার

ক্ষমতাচ্যুত হয়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল?

ক্ষমতাচ্যুত হয়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল?

আরও পড়ুন

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় বিপিডিবির কঠোর নির্দেশনা

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন’

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম