Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জাতীয় ঐক্যের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

জাতীয় ঐক্যের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

Advertisement

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশে কোনো জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদের গত অধিবেশন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই সময় জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জাতীয় ঐক্যের পক্ষে। তবে ঐক্যের আগে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।

বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, জুলাই সনদের যেসব বিধান ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার পথে বাধা হয়ে দাঁড়াবে, সেসব বিষয়েই বিএনপি ভিন্নমত জানিয়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায়ের আলোকে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হলে সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

বর্তমান সরকারের কিছু নেতার বিরুদ্ধে স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও করেন শফিকুর রহমান। তিনি বলেন, যারা একসময় নির্যাতনের শিকার হয়েছেন, তাদের কেউ কেউ এখন অতীত ভুলে আওয়ামী লীগের কায়দায় জনগণের সঙ্গে নির্মম আচরণ করছেন।


তিনি আরও বলেন, জাতীয় সংসদ অকার্যকর মনে হলে জামায়াত তা বর্জন করবে। সরকারের এই দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে না এলে জাতীয় ঐক্য কীভাবে সম্ভব, সেই প্রশ্নও তোলেন তিনি।

জামায়াত আমিরের মতে, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করা হলে নতুন করে সংলাপের প্রয়োজন হবে না। ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতেও এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ট্যালিনকে পাশে টানতে মরিয়া মমতা-রাহুল, আসন পুনর্বিন্যাসে কি শেষ পর্যন্ত জয়ী হবেন মোদি?

স্ট্যালিনকে পাশে টানতে মরিয়া মমতা-রাহুল, আসন পুনর্বিন্যাসে কি শেষ পর্যন্ত জয়ী হবেন মোদি?

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জামায়াতের

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জামায়াতের

ছেলে হয়েও ‘শাড়ি পরেছিলেন’ বলে এই অভিনেতাকে মেরে ফেলতে চেয়েছিলেন বাবা

ছেলে হয়েও ‘শাড়ি পরেছিলেন’ বলে এই অভিনেতাকে মেরে ফেলতে চেয়েছিলেন বাবা

রাজনৈতিক পালাবদল, সুবিধাবাদ এবং টিকে থাকার মনস্তত্ত্ব: একটি সমালোচনামূলক পর্যালোচনা

রাজনৈতিক পালাবদল, সুবিধাবাদ এবং টিকে থাকার মনস্তত্ত্ব: একটি সমালোচনামূলক পর্যালোচনা

মাঠে থাকবে বিএনপি জামায়াত এনসিপি

আ.লীগের অপতৎপরতা প্রতিরোধ মাঠে থাকবে বিএনপি জামায়াত এনসিপি

ক্ষমতাচ্যুত হয়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল?

ক্ষমতাচ্যুত হয়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল?

আরও পড়ুন

জাতীয় ঐক্যের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

জাতীয় ঐক্যের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

আ. লীগ নেতা গোলাম রব্বানী ও ছাত্রলীগের সাদ্দাম গ্রেফতার

আ. লীগ নেতা গোলাম রব্বানী ও ছাত্রলীগের সাদ্দাম গ্রেফতার

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জামায়াতের

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জামায়াতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম