Logo
Logo
×

Advertisement

জাতীয়

সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ০৪:৫৯ পিএম

সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা

সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। ফাইল ছবি

Advertisement

একাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ নিয়োগ দিয়েছেন। একইসঙ্গে আরও ছয়জনকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন শেরপুর-১ আসন থেকে নির্বাচিত সাংসদ আতিকুর রহমান, খুলনা-১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস, দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম, গাইবান্ধা-২ থেকে নির্বাচিত সাংসদ মাহবুব আরা বেগম গিনি, চট্টগ্রাম-১২ আসনের সাংসদ সামশুল হক চৌধুরী ও জয়পুরহাট-২ থেকে নির্বাচিত আবু সাঈদ আল মাহমুদ। 

এর মধ্যে আতিক, ইকবাল ও গিনি দশম সংসদেও সরকারি দলের হুইপের দায়িত্বে ছিলেন।

Advertisement

হুইপ সংসদ

Advertisement

আরও পড়ুন

বুধবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার

শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম