Logo
Logo
×

Advertisement

জাতীয়

জাতীয় জরুরি সেবায় প্রায় দেড় কোটি ফোন রিসিভ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১২ পিএম

জাতীয় জরুরি সেবায় প্রায় দেড় কোটি ফোন রিসিভ

Advertisement

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ এক কোটি ৪২ লাখ ফোন রিসিভ হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় এক সভায় তিনি এ তথ্য দেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ২০১৭ সালের ১২ ডিসেম্বর ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯-এর যাত্রা শুরু হয়েছিল।  বাংলাদেশে এ ধরনের সেবা এটিই প্রথম।

প্রতিমন্ত্রী বলেন, এর মধ্যে বেশিরভাগ মানুষ সেবা পেয়েছেন। ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসে এ মুহূর্তে ১৪২  কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন।

তিনি জানান, এ সার্ভিসে জনবলের সংখ্যা পাঁচশতে উন্নীতকরণের চেষ্টা চলছে। 

Advertisement

ফোন রিসিভ জাতীয় জরুরি সেবা

Advertisement

আরও পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ

মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্তের অপেক্ষা মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম