Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাপার নতুন সভাপতি সুলতানা কামাল, সম্পাদক শরীফ জামিল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০১:১৭ পিএম

বাপার নতুন সভাপতি সুলতানা কামাল, সম্পাদক শরীফ জামিল

সুলতানা কামাল ও শরীফ জামিল। ছবি-সংগৃহীত

Advertisement

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। 

এতে অ্যাডভোকেট সুলতানা কামালকে সভাপতি ও ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়ক শরীফ জামিলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।  

৫২ সদস্যের এই কমিটিকে দুই বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।  

শনিবার রাজধানীতে বাপার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। এসময় সবার দায়িত্ব বণ্টন করে দেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাপা এসব তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন নির্বাহী সহসভাপতি ডা. মো. আব্দুল মতিন, কোষাধ্যক্ষ মহিদুল হক খান। 

এছাড়া সহসভাপতি হিসেবে আছেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক খন্দকার বজলুল হক, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক এম ফিরোজ আহমেদ, প্রকৌশলী তাকসীম এ খান, রাশেদা কে চৌধুরী, স্থপতি মোবাশ্বের হোসেন, ড. আতিউর রহমান এবং অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার।

যুগ্ম সম্পাদক হিসেবে আছেন মিহির বিশ্বাস, মো. শাহজাহান মৃধা, অধ্যাপক মাহবুবা নাসরিন, স্থপতি ইকবাল হাবিব, মো. আলমগীর কবির, শারমীন মুরশিদ, হাসান ইউসুফ খান, অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, মারুফ রহমান। 

এছাড়া সদস্য হিসেবে আছেন আরও ৩০ জন।

Advertisement

বাপা সভাপতি

Advertisement

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা

৩৪ মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি করল যমুনা গ্রুপ

৩৪ মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি করল যমুনা গ্রুপ

পিপির উদ্দেশে পলক, ‘তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়’

পিপির উদ্দেশে পলক, ‘তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়’

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম