Logo
Logo
×

Advertisement

জাতীয়

বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেল নভোএয়ারের উড়োজাহাজ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০২:৪৫ পিএম

বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেল নভোএয়ারের উড়োজাহাজ

উড়োজাহাজটির নিরাপদে অবতরণ। ছবি: সংগৃহীত

Advertisement

বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বেসরকারি সংস্থা নভোএয়ারের একটি অভ্যন্তরীণ উড়োজাহাজের যাত্রীরা।

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণকালে উড়োজাহাজটির চাকা পাংচার হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং নিরাপদেই বিমানটি অবতরণ করেছে বলে জানিয়েছে শাহ মখদুম বিমানবন্দর তথ্যকেন্দ্র।

রোববার (১৭ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে এসেছিল।

ঘটনার সত্যতা স্বীকার করে নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাহ-উল-ইসলাম বলেন, রোববার সকাল ৯টা ৪৫ মিনিটে নভোএয়ারের এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ রাজশাহীর শাহ মখদুম (রহ) বিমানবন্দরে অবতরণের সময় এর চাকা পাংচার হয়ে যায়।
তবে আল্লাহর ইচ্ছায় নিরাপদেই অবতরণ করে যাত্রীবাহী উড়োজাহাজটি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, অবতরণের পর পাইলট উড়োজাহাজ পরীক্ষা করে দেখেছেন। পেছনের বামপাশে থাকা বাইরের দিকের একটি চাকার হাওয়া কম দেখতে পান। এ কারণে তিনি পরবর্তী ফ্লাইট স্থগিত করেন।

এ ঘটনায় কোনো ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান মহানগর পুলিশের মুখপাত্র।

 

Advertisement

নভোএয়ার বিপদ

Advertisement

আরও পড়ুন

বুধবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার

শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম