Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

সাবেক হুইপ শহীদুল হক জামালকে আত্মসমর্পণের নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ০৭:৫১ পিএম

সাবেক হুইপ শহীদুল হক জামালকে আত্মসমর্পণের নির্দেশ

বিএনপি দলীয় সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামাল। ফাইল ছবি

Advertisement

বিএনপি দলীয় সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তদের বিতরণের জন্য ত্রাণের চাল আত্মসাতের আরও তিন মামলায় বিচারিক আদালতের দেয়া অব্যাহতির আদেশ বাতিলে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নোটিশপ্রাপ্তির এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

দুদকের করা পৃথক তিনটি রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে  সোমবার  বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এই আদেশ দেন।

দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। পরে আমিন উদ্দিন মানিক বলেন, আত্মসমর্পণ করার পর জামিন বিবেচনার জন্যও বলেছেন হাইকোর্ট। 

এর আগে গত ২৭ নভেম্বর একটি ও ২৮ নভেম্বর তিনটি মামলায় একই ধরনের আদেশ হয়েছিল। খুরশীদ আলম খান জানান, এই পর্যন্ত মোট সাত মামলায় তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। বরিশাল বিভাগীয় স্পেশাল জজ গত ২৩ সেপ্টেম্বর চার্জ শুনানি শেষে তাকে মোট একই ধরনের ২০টি মামলা থেকে অব্যাহতি দিয়েছিলেন। 

ঘটনার বিবরণে দেখা যায়, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার নদী ভাঙনকবলিত এলাকায় সাম্প্রতিক সময়ে দেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মারাত্মক ক্ষতিগ্রস্ত এলাকার জন্য ২০০৬-২০০৭ অর্থবছরে  বরাদ্দকৃত ত্রাণের চাল থেকে ১০ মেট্রিক টন করে তিন মামলায় ৩০ মেট্রিক টন চাল আত্মসাৎ করার অভিযোগ উঠে। দুদকের সহকারী পরিচালক আবদুর রহিম জোয়ার্দার বাদী হয়ে ২০০৯ সালের ২৫ জুন বানারীপাড়া থানায় এ মামলা করেন। 

পরে দুদকের সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী গাজী তদন্ত করে ২০১২ সালের ১ আগস্ট সৈয়দ শহীদুল হক জামালসহ প্রত্যেক মামলায় দু’জন করে আসামি শ্রেণিভুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।

Advertisement

সাবেক হুইপ শহীদুল হক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম