Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

‘নোয়াখালী বিভাগ চাই’ নাটকের পরিচালকের বিরুদ্ধে মামলা, বিক্ষোভ প্রদর্শন

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০, ০১:০১ এএম

‘নোয়াখালী বিভাগ চাই’ নাটকের পরিচালকের বিরুদ্ধে মামলা, বিক্ষোভ প্রদর্শন

মামলা দায়ের শেষে নোয়াখালীবাসীর বিক্ষোভ-র‌্যালি। ছবি: সংগৃহীত

Advertisement

গত ৯ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয় ‘নোয়াখালী বিভাগ চাই’ নামের একটি নাটক।  এন আর মিডিয়া প্রযোজিত এ নাটকের নির্মাতা স্ম্যাক আজাদ।

প্রচারের পর নাটকটি ব্যাপক সাড়া ফেললেও নামের জন্য নেতিবাচক দৃষ্টি পড়েছে নোয়াখালীবাসীর।
 
এবার নির্মাতার বিরুদ্ধে অভিযোগ এনে জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে নোয়াখালীবাসী।

গত ৩০ ডিসেম্বর সকালে নোয়াখালীবাসীর পক্ষে বাদী হয়ে মামলাটি করেন ‘নিরাপদ নোয়াখালী চাই’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুর রহমান রাসেল।

বাদী পক্ষের মামলার আইনজীবী ছিলেন আশরাফুল ইসলাম মাসুদ। মামলায় জেলা জজ তথ্য মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।

নাটকটির বিরুদ্ধে মামলায় যে অভিযোগ আনা হয়েছে, নোয়াখালীর ইতিহাস-ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিকে বিকৃত করে সমগ্র নোয়াখালীবাসীকে চরমভাবে অপমানিত করা হয়েছে এ নাটকে।

শুধু মামলা করেই খান্ত হননি তারা।  মামলা দায়ের শেষে অভিযুক্ত আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, র‍্যালি এবং বিক্ষোভ সমাবেশ করেছেন তারা।  এ সময় শহরের টাউন হল মোড় সংলগ্ন প্রধান সড়কে হাজারো মানুষের ঢল নামে।  

মানববন্ধনে বক্তারা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে স্ম্যাক আজাদ তার নির্মিত নাটকের মাধ্যমে সমগ্র বাঙালি জাতির সামনে আমাদের প্রাণের নোয়াখালীর ইতিহাস-ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিকে অত্যন্ত বিকৃতভাবে উপস্থাপন করেছেন।  নাটকে রাজপথে নোয়াখালীর তরুণদের বিভাগ চাই বলে আন্দোলনের দৃশ্য নোয়াখালীকে হেয় করা হয়েছে।  যা নোয়াখালীর তরুণ প্রজন্মসহ সব পেশা-শ্রেণীর মানুষের হৃদয়কে আহত করেছে।  

বক্তাদের আরো অভিযোগ, এই নাটকে প্রকৃতভাবে আমাদের নোয়াখালীর কোনো দৃশ্যপট ফুটে ওঠেনি, নোয়াখালীর বীর সন্তানদের নামও প্রকাশ হয়নি।  এছাড়া নোয়াখালী জেলার শত বছরের পুরনো ইতিহাস, ঐতিহ্য-সংস্কৃতিকে সেভাবে ফুটিয়ে তোলা হয়নি।

বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান রাসেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মো. সামছুদ্দিন, নোয়াখালী টিভির পরিচালক আবদুল হামিদ রনি, ‘নিরাপদ নোয়াখালী চাই’ এর সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মিজানুর রহমান, সংগঠনের নোবিপ্রবি শাখার সভানেত্রী মাহমুদা আক্তার, সভানেত্রী আফসানা সোমা, সমন্বয়ক সুমি আক্তার, মিতু মাহী, নাইম রাসেল, ডা.শাহাদাৎ, মাসুদ প্রমুখ।

এছাড়াও ওই মানববন্ধনে নোয়াখালীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ‘নোয়াখালী বিভাগ চাই’ নাটকটিতে অভিনয় করেছেন ফারহান জোভান আহমেদ ও তাসনিয়া ফারিন।  রওনক ইকরামের রচনা ও স্ম্যাক আজাদ পরিচালনায় এটি এক কমেডি নির্ভর নাটক।  যেখানে দেখা গেছে, অভিনেতা জোভান ‘নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে মাইক হাতে পথে নেমেছেন।

 

Advertisement

নোয়াখালী বিভাগ চাই

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম