Logo
Logo
×

Advertisement

জাতীয়

পৈতৃক জমি কতটুকু রয়েছে, বের করবেন যেভাবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

পৈতৃক জমি কতটুকু রয়েছে, বের করবেন যেভাবে

ছবি: এআই

Advertisement

পৈতৃক সম্পত্তির অবস্থান বা পরিমাণ সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। আবার কেউ জমির খোঁজ জানলেও দীর্ঘদিন সেখানে যাতায়াত না করায় তা অন্যের দখলে চলে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে শহরে জন্ম ও বেড়ে ওঠা মানুষের পক্ষে গ্রামের জমিজমার নিয়মিত খোঁজ রাখা বেশ কঠিন।

এ ধরনের সমস্যার সমাধানে সরকার চালু করেছে ই-পর্চা (e-Porcha) নামের অনলাইন সেবা। এই ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে ঘরে বসেই বাবা, দাদা কিংবা নানা-নানীর নামে কোথায় কতটুকু জমি রয়েছে, তা সহজে খুঁজে বের করা যায়। মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে মাত্র দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই জানা সম্ভব এসব তথ্য।

এক সময় জমির খতিয়ান বা মালিকানাসংক্রান্ত তথ্য জানতে ভূমি অফিসে যেতে হতো। এখন আর সেই ঝামেলা পোহাতে হবে না। অনলাইনে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের পাশাপাশি ই-পর্চা প্ল্যাটফর্ম থেকেই সার্টিফায়েড কপির জন্য আবেদন করার সুযোগ রয়েছে।

জমির তথ্য জানার জন্য আপনাকে প্রথমে যেতে হবে www.eporcha.gov.bd ওয়েবসাইটে।

এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন:—

গুগলে গিয়ে লিখুন ‌‘e-porcha’ এবং প্রথমে যে ওয়েবসাইট আসবে, সেটিতে ক্লিক করুন। ওয়েবসাইটে প্রবেশ করার পর ‘খতিয়ান অনুসন্ধান’ অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজার নাম নির্বাচন করতে হবে।

এরপর সিলেক্ট করতে হবে আপনার প্রয়োজনীয় CS, SA, RS, BS পর্চার ধরন। আপনি একসঙ্গে সবগুলো নির্বাচন করতে পারবেন না, তাই একবারে একটি করে নির্বাচন করতে হবে।

মৌজার নাম দেওয়ার পর, আপনি খতিয়ান নম্বর, দাগ নম্বর বা মালিকের নাম অনুযায়ী অনুসন্ধান করতে পারবেন। চাইলে দাদা, বাবা, স্বামী, ভাই বা মামার নাম দিয়েও খোঁজ করা যাবে।

এরপর ক্যাপচা কোড সঠিকভাবে দিয়ে ‌‘অনুসন্ধান’ বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন সংশ্লিষ্ট জমির খতিয়ান তথ্য।

এ ডিজিটাল সেবা নাগরিকদের জন্য অনেকটাই স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভূমি অফিসে না গিয়ে ঘরে বসেই পাওয়া যাচ্ছে জমির সঠিক ও নির্ভরযোগ্য তথ্য।

সরকার ইতোমধ্যে দেশের ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল করার লক্ষ্যে অনেক প্রকল্প গ্রহণ করেছে। এই e-porcha.gov.bd ওয়েবসাইট তারই অংশ, যা নাগরিকদের জমিজমা সংক্রান্ত হয়রানি ও দুর্নীতি হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাই আপনি যদি এখনো না জেনে থাকেন আপনার পূর্বপুরুষদের নামে কোথায় কতটুকু জমি আছে, তবে দেরি না করে আজই ঢুঁ মারুন e-porcha ওয়েবসাইটে। ঘরে বসেই জানতে পারবেন—আপনার সম্পদের প্রকৃত চিত্র।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খতিয়ানে নাম আছে, দলিল নেই? যেভাবে প্রমাণ করবেন জমির মালিকানা

খতিয়ানে নাম আছে, দলিল নেই? যেভাবে প্রমাণ করবেন জমির মালিকানা

অনলাইনে আট কোটির বেশি খতিয়ান, ঘরে বসেই মিলবে জমির রেকর্ড

অনলাইনে আট কোটির বেশি খতিয়ান, ঘরে বসেই মিলবে জমির রেকর্ড

দাগে দাগে জমি কিনে এক দাগে ভোগদখল, আইনি সমাধান কী?

দাগে দাগে জমি কিনে এক দাগে ভোগদখল, আইনি সমাধান কী?

যৌথ সম্পত্তি ভাগ করতে বাটোয়ারা মামলা, জানুন নিয়ম

যৌথ সম্পত্তি ভাগ করতে বাটোয়ারা মামলা, জানুন নিয়ম

সম্পত্তি দান ও হেবা: রেজিস্ট্রেশনের নিয়ম ও বাতিলের আইনি বিধান

সম্পত্তি দান ও হেবা: রেজিস্ট্রেশনের নিয়ম ও বাতিলের আইনি বিধান

ওয়ারিশি জমি নিজের নামে নিতে কী করবেন? জেনে নিন নিয়ম

ওয়ারিশি জমি নিজের নামে নিতে কী করবেন? জেনে নিন নিয়ম

আরও পড়ুন

পৈতৃক জমি কতটুকু রয়েছে, বের করবেন যেভাবে

পৈতৃক জমি কতটুকু রয়েছে, বের করবেন যেভাবে

নিরপেক্ষ মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন

নিরপেক্ষ মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন

শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে: শ্রমমন্ত্রী

শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে: শ্রমমন্ত্রী

মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিতে কাজ করবে সংসদীয় ককাস

মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিতে কাজ করবে সংসদীয় ককাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম