Logo
Logo
×

Advertisement

জাতীয়

দুদক কারও প্রেসক্রিপশনে চলে না: ইকবাল মাহমুদ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০, ০২:৩৮ পিএম

দুদক কারও প্রেসক্রিপশনে চলে না: ইকবাল মাহমুদ

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ফাইল ছবি

Advertisement

দুর্নীতি দমন কমিশন (দুদক) কারও প্রেসক্রিপশনে চলে না বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতি দমনে অনুসন্ধানী সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, দুদক কারও প্রেসক্রিপশন ও নির্দেশনায় চলে না। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে বুদ্ধি-বিবেক খাটিয়ে যতটুকু সম্ভব পেরেছি, আমরা ততটুকু করেছি। ভবিষ্যতে পদক্ষেপ আরও জোরদার করব।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, মাটি খুঁড়ে শিকড় বের করতে হবে। মাটির নিচে অনেক শিকড় থাকে, সেখান থেকে মূল শিকড় বের করতে দরকার সঠিক অনুসন্ধান। আর সেটি করবে সাংবাদিকরা। সাংবাদিকরাই আমাদের প্রাথমিক তথ্যের উৎস। আমাদের নিজেদের তথ্যভাণ্ডার খুব সীমিত। আলোচিত ক্যাসিনোকাণ্ডের প্রাথমিক সব তথ্য আমরা নিয়েছি সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদ থেকে।

অপরাধবিষয়ক তথ্য পাওয়া সম্পর্কে দুদক চেয়ারম্যান আরও বলেন, সাংবাদিকদের পরেই আমাদের সব থেকে বড় তথ্যের উৎস হলো হটলাইন নম্বর ১০৬। এ হটলাইন নম্বরটি যেন বেশি প্রচার পায়, সেদিকে খেয়াল রাখতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রশিক্ষণ ও আইসিটি মহাপরিচালক একেএম সোহেল, দুদক কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম এবং দুদক সচিব ড. মো. মোজাম্মেল হক খান।

Advertisement

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুদক

Advertisement

আরও পড়ুন

বন্ড সুবিধায় আমদানির ১৩ লাখ ৩৫ হাজার কেজি প্লাস্টিক কাঁচামাল উধাও

বন্ড সুবিধায় আমদানির ১৩ লাখ ৩৫ হাজার কেজি প্লাস্টিক কাঁচামাল উধাও

কিছু দেশের স্বার্থপরতার মূল্য দিতে হয়েছে অন্যদের: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

কিছু দেশের স্বার্থপরতার মূল্য দিতে হয়েছে অন্যদের: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম