Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভিকারুননিসায় আসনের অতিরিক্ত ভর্তি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৯:১২ পিএম

ভিকারুননিসায় আসনের অতিরিক্ত ভর্তি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

Advertisement

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা অনুযায়ী আসনের অতিরিক্ত ১১ শতাংশ ভর্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

একই সঙ্গে ভিকারুননিসায় দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত এবং প্রথম থেকে দ্বাদশ শ্রেণিতে প্রতি সেকশনে ৫০ আসনের অধিক ছাত্রী ভর্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানতে চাওয়া হয়েছে। 

আগামী ১০ দিনের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক, ভিকারুননিসা ন্যূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, কলেজের অ্যাডহক কমিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। 

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।  এর আগে গত বৃহস্পতিবার একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০১৮ এবং ২০১৯ অনুযায়ী আসনের অতিরিক্ত ১১ শতাংশ ভর্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

Advertisement

ভিকারুননিসায় আসনের অতিরিক্ত ভর্তি কেন অবৈধ নয় হাইকোর্টের রুল

Advertisement

আরও পড়ুন

ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত

ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত

আধুনিক বিআরটির বৈশিষ্ট্য কী কী, আর কোন কোন দেশে আছে?

আধুনিক বিআরটির বৈশিষ্ট্য কী কী, আর কোন কোন দেশে আছে?

যেসব কারণে বিআরটি প্রকল্প নিয়ে বারবার প্রশ্ন উঠেছে

যেসব কারণে বিআরটি প্রকল্প নিয়ে বারবার প্রশ্ন উঠেছে

পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম