Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৩৪ হাজার ৪২৭ কোটি টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২০, ০৪:১১ পিএম

প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৩৪ হাজার ৪২৭ কোটি টাকা

ফাইল ছবি

Advertisement

সক্ষমতা বাড়াতে সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থায় গত বারের তুলনায় বাজেট বৃদ্ধি করা হয়েছে। 

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই খাতে ৩৪ হাজার ৪২৭ কোটি টাকার পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে। গতবার এ খাতে সংশোধিত বাজেট ছিল ৩২ হাজার ৬৫০ কোটি টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৩টা ১৮ মিনিটে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে বাংলাদেশের ৪৯তম বাজেটে উপস্থাপন করেন আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটি তার দ্বিতীয় বাজেট।

সংসদের বিশেষ বাজেট অধিবেশনে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভতিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক স্লোগান সম্বলিত ১১০ পৃষ্ঠার বাজেট বক্তৃতা শুরু করেন তিনি।

৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জিডিপির ১৯ দশমিক ৯ শতাংশ। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জিডিপির আকার ধরা হয়েছে ৩১ লাখ ৭১ হাজার ৮০০ কোটি টাকা। ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে জিডিপি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ। বাজেট ব্যয়ের জন্য মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮২ হাজার ১৬ কোটি টাকা। 

নতুন বাজেটে ঘাটতির (অনুদানসহ) পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৮৪ কোটি টাকা, এটি মোট জিডিপির ৫ দশমিক ৮ শতাংশ এবং অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ৯৯৭ কোটি টাকা, যা জিডিপির ৬ শতাংশ। এটি এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি।
 

Advertisement

বাজেট

Advertisement

আরও পড়ুন

দলিলে যতটুকু জমি, বাস্তবে আছে কি না বুঝবেন যেভাবে

দলিলে যতটুকু জমি, বাস্তবে আছে কি না বুঝবেন যেভাবে

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে অভিযানের নির্দেশ হাইকোর্টের

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে অভিযানের নির্দেশ হাইকোর্টের

এনআইডি নিয়ে নির্বাচন কমিশনের সতর্কবার্তা

এনআইডি নিয়ে নির্বাচন কমিশনের সতর্কবার্তা

রুমিন ফারহানা দেশে না থেকেও শেখ হাসিনা সার্বক্ষণিক উপস্থিতি জানান দিচ্ছেন

দেশে না থেকেও শেখ হাসিনা সার্বক্ষণিক উপস্থিতি জানান দিচ্ছেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম