এফইআরবি’র নতুন চেয়ারম্যান শামীম, নির্বাহী পরিচালক রিশান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এনার্জি রিপোর্টারদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের হলরুমে সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির ৯টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন চেয়ারম্যান পদে শামীম জাহাঙ্গীর (ডেইলি সান), ভাইস চেয়ারম্যান পদে সেরাজুল ইসলাম সিরাজ (বার্তা২৪.কম), নির্বাহী পরিচালক পদে রিশান নাসরুল্লাহ (বাংলাভিশন)।
এছাড়া অপর নির্বাচিতরা হলেন পরিচালক (উন্নয়ন ও অর্থ) লুৎফর রহমান কাকন (আমাদের সময়), পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) হাসনাইন ইমতিয়াজ (সমকাল), পরিচালক (ডাটা ব্যাংক)মাহবুব রনি(ইত্তেফাক), পরিচালক (বিনোদন ও কল্যাণ) মুজিব মাসুদ (যুগান্তর) এবং সদস্য দুজন-এম. আজিজুর রহমান (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস) ও আশরাফুল ইসলাম (নয়াদিগন্ত) ।
নির্বাচন পরিচালনা করেন, প্রধান নির্বাচন কমিশনার এ এসএম বজলুল হক ও দুই কমিশনার সাইফুল হাসান চৌধুরী (বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদফতরের পরিচালক) ও কমিশনার তারিকুল ইসলাম খান (পেট্রোবাংলার উপ মহাব্যবস্থাপক, জনসংযোগ)।
