Logo
Logo
×

Advertisement

জাতীয়

এফইআরবি’র নতুন চেয়ারম্যান শামীম, নির্বাহী পরিচালক রিশান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৩ পিএম

এফইআরবি’র নতুন চেয়ারম্যান শামীম, নির্বাহী পরিচালক রিশান

Advertisement

এনার্জি রিপোর্টারদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে।  

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের হলরুমে সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটির ৯টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন চেয়ারম্যান পদে শামীম জাহাঙ্গীর (ডেইলি সান), ভাইস চেয়ারম্যান পদে সেরাজুল ইসলাম সিরাজ (বার্তা২৪.কম), নির্বাহী পরিচালক পদে রিশান নাসরুল্লাহ (বাংলাভিশন)। 

এছাড়া অপর নির্বাচিতরা হলেন পরিচালক (উন্নয়ন ও অর্থ) লুৎফর রহমান কাকন (আমাদের সময়), পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) হাসনাইন ইমতিয়াজ (সমকাল), পরিচালক (ডাটা ব্যাংক)মাহবুব রনি(ইত্তেফাক), পরিচালক (বিনোদন ও কল্যাণ) মুজিব মাসুদ (যুগান্তর) এবং সদস্য দুজন-এম. আজিজুর রহমান (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস) ও আশরাফুল ইসলাম (নয়াদিগন্ত) ।

নির্বাচন পরিচালনা করেন, প্রধান নির্বাচন কমিশনার এ এসএম বজলুল হক ও দুই কমিশনার সাইফুল হাসান চৌধুরী (বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদফতরের পরিচালক) ও কমিশনার  তারিকুল ইসলাম খান (পেট্রোবাংলার উপ মহাব্যবস্থাপক, জনসংযোগ)।
 

Advertisement

এফইআরবি নতুন চেয়ারম্যান শামীম নির্বাহী পরিচালক রিশান

Advertisement

আরও পড়ুন

মেধাবীদের দেশত্যাগ রোধে শায়খ আহমাদুল্লাহর দিকনির্দেশনা

মেধাবীদের দেশত্যাগ রোধে শায়খ আহমাদুল্লাহর দিকনির্দেশনা

সৌর বিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে সহজ অর্থায়নে জোর দিচ্ছে সরকার

সৌর বিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে সহজ অর্থায়নে জোর দিচ্ছে সরকার

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

সচিব হলেন বাবুল মিঞা

সচিব হলেন বাবুল মিঞা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম