Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাজধানীর যেসব এলাকায় আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪১ এএম

রাজধানীর যেসব এলাকায় আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Advertisement

সঞ্চালন লাইনের জরুরি মেরামতকাজের কারণে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

আগারগাঁও, সাতমসজিদ ও সেনানিবাস গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনবাজার থেকে আগারগাঁও পর্যন্ত ২৩০ কিলোওয়াট ভোল্টের (কেভি) সঞ্চালন লাইনের জরুরি মেরামতের কাজ করা হবে। এতে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো ধানমন্ডি, আগারগাঁও, সেনানিবাস, শেরেবাংলা নগর, বিজয় সরণিসহ আরও কিছু এলাকা।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাকালে সংশ্লিষ্ট গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য পিজিসিবি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।   
 

Advertisement

রাজধানী যেসব এলাকা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Advertisement

আরও পড়ুন

বুধবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার

শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম