Logo
Logo
×

Advertisement

জাতীয়

কী আছে পঞ্চদশ সংশোধনীতে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:৫২ পিএম

কী আছে পঞ্চদশ সংশোধনীতে

Advertisement

সংবিধানে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার এ রুল জারি করেন।

সংবিধানে পঞ্চদশ সংশোধনী পাশ হয় ২০১১ সালের ৩০ জুন এবং রাষ্ট্রপতির অনুমোদন হয় ২০১১ সালের ৩ জুলাই।

কী আছে পঞ্চদশ সংশোধনীতে
সংবিধান আইন ২০১১ (পঞ্চদশ সংশোধনী) পাশ হয় ২০১১ সালের ৩০ জুন এবং রাষ্ট্রপতির অনুমোদন হয় ২০১১ সালের ৩ জুলাই। এই সংশোধনী দ্বারা সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয় এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। 

এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। 

এছাড়া সংবিধানে ৭ অনুচ্ছেদের পরে ৭ (ক) ও ৭ (খ) অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয়। 

এই সংশোধনীর বিষয়টি উত্থাপন করেন সেই সময়ের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। বিরোধী দল বিএনপির বর্জনের মধ্যে ২৯১-১ ভোটে বিলটি পাশ হয়।

Advertisement

পঞ্চদশ সংশোধনী

Advertisement

আরও পড়ুন

বাউবিকে দক্ষ মানবসম্পদ গড়ার প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান শিক্ষামন্ত্রীর

বাউবিকে দক্ষ মানবসম্পদ গড়ার প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান শিক্ষামন্ত্রীর

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানো হবে: মন্ত্রী

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানো হবে: মন্ত্রী

বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান আরিফুল হক চৌধুরীর

বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান আরিফুল হক চৌধুরীর

এক সপ্তাহের মধ্যেই গার্মেন্টস শিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

এক সপ্তাহের মধ্যেই গার্মেন্টস শিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম