Logo
Logo
×

Advertisement

জাতীয়

২০২৬ সালের এইচএসসি হবে পূর্ণাঙ্গ সিলেবাসে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১১:০৫ পিএম

২০২৬ সালের এইচএসসি হবে পূর্ণাঙ্গ সিলেবাসে

ফাইল ছবি

Advertisement

আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। আগামী বছরের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে (সিলেবাসে) অনুষ্ঠিত হবে। সব বিষয়ে পূর্ণসময়ে ও পূর্ণনম্বরে অনুষ্ঠিত হবে।

সোমবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ড (এনসিটিবি) এ সংক্রান্ত নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যানকে জানায়। বুধবার ঢাকা শিক্ষা বোর্ড এনসিটিবির এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে।   

এনসিটিবির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা যে পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ে পূর্ণসময় ও পূর্ণনম্বরে অনুষ্ঠিত হবে তা জানিয়ে আমরা নির্দেশনা জারি করেছি।

আসলে এখন কোনো বিশেষ পরিস্থিতি নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ফলে স্বাভাবিকভাবেই পরীক্ষা যে পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ে পূর্ণসময় ও পূর্ণনম্বরে অনুষ্ঠিত হবে তা বোঝা যায়। কিন্তু বিভিন্ন কলেজের অধ্যক্ষরা এবং অভিভাবকরা বারবার আমাদের কাছে এ পরীক্ষার নিয়ে জানতে চাচ্ছিলেন। তাই আমরা ওই নির্দেশনা জারি করেছি। সোমবার এ সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠায় এনসিটিবি।

Advertisement

এইচএসসি পরীক্ষা

Advertisement

আরও পড়ুন

জলবায়ু অর্থায়নে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ

জলবায়ু অর্থায়নে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বাম পা হারানো আব্দুর রহিম

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বাম পা হারানো আব্দুর রহিম

জাপানের বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা চায় বাংলাদেশ

জাপানের বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা চায় বাংলাদেশ

৫ বছরে ক্যানসার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫ বছরে ক্যানসার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম