Logo
Logo
×

Advertisement

জাতীয়

জামায়াত আমিরের বাসায় ধর্ম উপদেষ্টা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৪:৫৬ পিএম

জামায়াত আমিরের বাসায় ধর্ম উপদেষ্টা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় যান অন্তর্বর্তী সরকারের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় যান অন্তর্বর্তী সরকারের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করা হয়।  ছবিতে দেখা যায়  ড. আ ফ ম খালিদ হোসেন জামায়াত আমিরের সঙ্গে কথা বলছেন। 

ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘২০ জুলাই’ ২৫ রোববার, সম্মানিত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে তাকে দেখতে আজ তার বাসায় আসেন অন্তর্বর্তী সরকারের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি আমিরে জামায়াতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান রবের নিকট দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগর উত্তরের মেডিকেল থানার আমির ডা. খালিদুজ্জামান।

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার রাত ৯টার দিকে বাসায় ফেরেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তাৎক্ষণিক তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অসুস্থতার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশে বহু নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী জামায়াত আমিরের খোঁজখবর নিয়েছেন ও দোয়া করেছেন।

এদিকে জামায়াত আমির অসুস্থ হওয়ার পর তার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তার প্রেস সচিব শফিকুল আলমকে হাসপাতালেও পাঠিয়েছেন।

এজন্য এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

Advertisement

জামায়াত সরকার

Advertisement

আরও পড়ুন

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

‘অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে, তা বর্ণনা দেওয়া যাবে না’

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

পুলিশের উদ্দেশে আইজিপির যে বার্তা

পুলিশের উদ্দেশে আইজিপির যে বার্তা

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৮১

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৮১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম