Logo
Logo
×

Advertisement

অপরাধ

রাজধানীতে জেএমবির ভারপ্রাপ্ত আমীর গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১০:২২ পিএম

রাজধানীতে জেএমবির ভারপ্রাপ্ত আমীর গ্রেফতার

রেজাউল হক রেজা ওরফে তানভীর মাহমুদ শিহাব। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমীর রেজাউল হক রেজা ওরফে তানভীর মাহমুদ শিহাবকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শনিবার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রেজাউল বর্তমানে জেএমবির ভারপ্রাপ্ত আমীর ছাড়াও দাওয়া এবং বাইতুলমাল বিভাগের প্রধান। এছাড়াও তিনি জঙ্গি সংগঠনটির একমাত্র সূরা সদস্য। 

পুলিশ জানিয়েছে, সর্বশেষ জেএমবির ভারপ্রাপ্ত আমীর ছিলেন ইঞ্জিনিয়ার খুরশিদ আলম। তিনি ২০১৮ সালে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার আবদুল মান্নান। তিনি জানান, রেজাউল একাধিক মামলার আসামি। তাকে সিটিটিসির হেফাজতে রয়েছেন। আগামীকাল (রোববার) তাকে আদালতে তোলা হবে।

২০০৫ সালে দেশজুড়ে সিরিজ বোমা হামলায় জড়িত রেজাউল ওই বছরই গ্রেফতার হয়েছিলেন।

Advertisement

রাজধানী জেএমবি ভারপ্রাপ্ত আমীর রেজাউল গ্রেফতার

Advertisement

আরও পড়ুন

তাহসিফ হত্যা: দীপকে জিজ্ঞাসাবাদে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

তাহসিফ হত্যা: দীপকে জিজ্ঞাসাবাদে মিলল গুরুত্বপূর্ণ তথ্য

তাহসিফ হত্যা: ৮ কারণে দীপের আবারও ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফ হত্যা: ৮ কারণে দীপের আবারও ৭ দিনের রিমান্ড আবেদন

১১২১ কোটি টাকা ঋণ-আত্মসাৎ ও পাচার সালমান এফ রহমানসহ ৬৯ জনের নামে ৩ মামলা

সালমান এফ রহমানসহ ৬৯ জনের নামে ৩ মামলা

আন্দোলনের নামে অরাজকতা

আন্দোলনের নামে অরাজকতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম