Logo
Logo
×

Advertisement

অন্যান্য

ঈদে নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ০৬:৪৫ পিএম

ঈদে নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

ফাইল ছবি

Advertisement

ঈদের আগের ৫ দিন এবং পরের ৫ দিন নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন করা নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার বিআইডব্লিউটিএ থেকে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে গত ৩ জুলাই মহাসড়কে এক জেলা থেকে আরেক জেলায় বাইক চলাচল সাত দিনের জন্য নিষেধ করার কথা জানানো হয়। ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।এই আদেশের কারণে ঈদে এবার বাইকে করে বাড়ি ফেরার পথ বন্ধ হয়ে গেল। এমন নিষেধাজ্ঞার কারণে বাইকাররা তীব্র অসন্তুষ্ট ও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

গেল ঈদুল ফিতরে লাখো মানুষ মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরেন। ফলে ঈদ ঘিরে বিভিন্ন সড়কে যে দীর্ঘ যানজট দেখা যেত, সেটি দেখা যায়নি।এতে গণপরিবহণেও বাড়তি ভিড় ছিল না। প্রতি বছর বাসের টিকিটের জন্য যাত্রীদের যে দুর্ভোগ আর চড়া মূল্য দিতে হতো, গেল ঈদে সেটি দেখা যায়নি। ফলে মানুষের ঈদ যাত্রা ছিল নির্বিঘ্ন ও বেশ আনন্দের। এরপরই পরিবহণ মালিকরা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের কাছে মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করার দাবি জানান।

Advertisement

নৌযান লঞ্চ মোটরসাইকেল বহন নিষিদ্ধ 

Advertisement

আরও পড়ুন

বুধবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার

শেখ হাসিনার পাসপোর্টের অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার: প্রেস মিনিস্টার

৪১ হাজার কোটি টাকার কর্মসূচি নতুন কাঠামোয় সাজছে প্রাথমিক শিক্ষাব্যবস্থা

নতুন কাঠামোয় সাজছে প্রাথমিক শিক্ষাব্যবস্থা

জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে দরকার বিদ্যুতায়ন

জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে দরকার বিদ্যুতায়ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম