Logo
Logo
×

Advertisement

অন্যান্য

ঢাকা-১৯ আসনে ট্রাকের কাছে প্রতিমন্ত্রীসহ দুই হেভিওয়েটের হার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:৪৫ এএম

ঢাকা-১৯ আসনে ট্রাকের কাছে প্রতিমন্ত্রীসহ দুই হেভিওয়েটের হার

Advertisement

ঢাকা-১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৮৪ হাজার ৪১২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো. তৌহিদ জং (মুরাদ) ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬ হাজার ২০২টি ভোট। আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ ভোট।

রোববার রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও ঢাকা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান।

আনিসুর রহমান বলেন, ঢাকা-১৯ আসনে মোট ২৯২ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে ৮৪ হাজার ৪১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো তৌহিদ জং (মুরাদ) ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৬ হাজার ২০২টি ভোট।

এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীক নিয়ে মিলন কুমার ভঞ্জ পেয়েছেন ১৮৪ ভোট, গণফ্রন্টের নুরুল আমিন মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১১৩ ভোট, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান সোনালী আঁশ প্রতীক নিয়ে পেয়েছেন ২৮০ ভোট, বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভীন কাঠাল প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৩ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী আম প্রতীক নিয়ে পেয়েছেন ৫৬৫ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির জুলহাজ একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৯ ভোট, জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) সাইফুল ইসলাম মেম্বার নোঙ্গর প্রতীক নিয়ে পেয়েছেন ১৪০ ভোট।

Advertisement

দ্বাদশ সংসদ নির্বাচন ত্রাণ প্রতিমন্ত্রী এনাম হার নৌকা

Advertisement

আরও পড়ুন

২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার

২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়: স্বরাষ্ট্রমন্ত্রী

এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম