Logo
Logo
×

Advertisement

পাকিস্তান

পুনরায় চালু হচ্ছে ইরান-পাকিস্তান-তুরস্ক মালবাহী ট্রেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

পুনরায় চালু হচ্ছে ইরান-পাকিস্তান-তুরস্ক মালবাহী ট্রেন

Advertisement

পাকিস্তানের রেলমন্ত্রী মুহাম্মদ হানিফ আব্বাসি ঘোষণা করেছেন, ইসলামাবাদ-তেহরান-ইস্তাম্বুল (আইটিআই) রুটের মালবাহী ট্রেনটি ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে পাকিস্তানের রাজধানী থেকে আবারও যাত্রা শুরু করবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিণ্ডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি বলেন যে, পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আঞ্চলিক সংযোগ সম্প্রসারণে দৃঢ় আগ্রহী। তাই মূলত এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই লক্ষ্য অর্জনে সহায়তা করতে পাকিস্তান রেলওয়ে চলতি বছরের শেষ নাগাদ রেল পরিবহনের সক্ষমতা বাড়াতে চায় এবং ব্যবসায়ীদের যোগাযোগ বাড়ানোর এই নতুন সুযোগটি কাজে লাগাতে তিনি আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের রেলমন্ত্রী আরও যোগ করেন, ইসলামাবাদ-তেহরান-ইস্তাম্বুল (আইটিআই) কনটেইনার ট্রেন পুনরুজ্জীবিত করার কর্মসূচি ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। তিনি এও বিশ্বাস করেন যে, এই সংযোগ ব্যবহারের মাধ্যমে পাকিস্তানের আঞ্চলিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের মিসাইলের পাল্লার ওপর থেকে সব বিধিনিষেধ উঠে গেছে: আইআরজিসি

ইরানের মিসাইলের পাল্লার ওপর থেকে সব বিধিনিষেধ উঠে গেছে: আইআরজিসি

আইনের হাত থেকে বাঁচতে আট বছর ধরে নারীর ছদ্মবেশ!

আইনের হাত থেকে বাঁচতে আট বছর ধরে নারীর ছদ্মবেশ!

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

আরও পড়ুন

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

পাকিস্তানে এলপিজির তীব্র সংকট, দাম বাড়ল কয়েক গুণ

পাকিস্তানে এলপিজির তীব্র সংকট, দাম বাড়ল কয়েক গুণ

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগান শরণার্থীদের পাকিস্তানে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম