সোমবার চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ঘাট এলাকা থেকে ছবি তুলেছেন রাজেশ চক্রবর্তী।
সোমবার চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ঘাট এলাকা থেকে ছবি তুলেছেন রাজেশ চক্রবর্তী।
|
ফলো করুন |
|
|---|---|
জীবিকার তাগিদে মানুষ বেছে নেন নানা পেশা, খুঁজে নেন উপার্জনের ভিন্ন ভিন্ন পথ। কর্ণফুলী নদীতে প্লাস্টিকের ভেলা ভাসিয়ে বড় চুম্বকের সঙ্গে দড়ি বেঁধে নদীর তলদেশ থেকে লোহাসহ বিভিন্ন ধরনের ধাতব বস্তু সংগ্রহ করছেন এক শ্রমজীবী মানুষ। সকাল থেকে দিনভর নদীর বিভিন্ন স্থানে চুম্বক ফেলে চলে তাঁর এই সংগ্রহের কাজ। প্রতিদিন ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত লোহা সংগ্রহ করে কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি করেন তারা। এভাবেই কঠোর পরিশ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করছেন অনেকে।
সোমবার চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ঘাট এলাকা থেকে ছবি তুলেছেন রাজেশ চক্রবর্তী।
