Logo
Logo
×

Advertisement

রাজনীতি

যে আসন থেকে নির্বাচন করতে পারেন খালেদা জিয়া

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম

যে আসন থেকে নির্বাচন করতে পারেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

Advertisement

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেনীর ফুলগাজী উপজেলার একটি ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফুলগাজী, ছাগলনাইয়া এবং পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ সংসদীয় আসন। এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া।

নতুন করে তার ফুলগাজী উপজেলা বিএনপির কমিটিতে অন্তর্ভুক্তির ফলে ধারণা করা হচ্ছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে ফের প্রার্থিতা করবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

গতকাল রাতে ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে খালেদা জিয়াকে ফুলগাজী সদর ইউনিয়ন কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন এবং সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন।

আহ্বায়ক ফখরুল বলেছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠন তৃণমূল বিএনপির কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীরা মাঠে একসঙ্গে কাজ করবেন।

তিনি আরও বলেন, খালেদা এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে।

Advertisement

খালেদা জিয়া বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচন

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

আরও পড়ুন

রাজধানীতে কর্মসূচি ঘোষণা করল এনসিপি

রাজধানীতে কর্মসূচি ঘোষণা করল এনসিপি

‘আমার মনে হয় না এটা এখন হালকাভাবে নেওয়ার সুযোগ আছে’

‘আমার মনে হয় না এটা এখন হালকাভাবে নেওয়ার সুযোগ আছে’

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

আওয়ামী লীগ রাজনীতিতে আবর্জনাতুল্য: দুদু

আওয়ামী লীগ রাজনীতিতে আবর্জনাতুল্য: দুদু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম