Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সিলেট বিভাগে তরুণদের মধ্যে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম

সিলেট বিভাগে তরুণদের মধ্যে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরেশোরে কাজ শুরু করেছে বিএনপি। দলীয় প্রার্থী বাছাইয়ের দিকেও মনোযোগ দিয়েছে দলটি। অক্টোবর মাসের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে চায় দেশের অন্যতম বৃহৎ এই দল। এ লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব নানাভাবে কাজ করছেন। বিএনপি এবার মনোনয়নের ক্ষেত্রে নবীন প্রবীণদের মেলবন্ধন করতে চায়। তরুণদের মধ্যে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের মনোনয়নের ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে দেখবে। 

দলীয় প্রার্থী ঠিক করার পাশাপাশি সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড় ও মনোনয়নের বিষয়টিও দ্রুত সুরাহা করতে চাইছেন বিএনপির নীতিনির্ধারকেরা। এ ক্ষেত্রে বেশি সময় নেওয়া হলে রাজনৈতিক প্রতিপক্ষ সুযোগ নিতে পারে বলে মনে করছেন বিএনপির নেতারা।

তাই মনোনয়ন প্রত্যাশী অনেক নেতারাই এখন নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সিলেট বিভাগের আসনগুলোতে প্রবীণদের পাশাপাশি তরুণ প্রার্থীদের অনেকের নাম আলোচনায় রয়েছে। তরুণদের মধ্যে সিলেট বিভাগে সিলেট-২ আসনে হুমায়ুন কবির, সিলেট-৪ আসনে মিফতাহ সিদ্দিকী, সিলেট-৫ আসনে আশিক উদ্দিন চৌধুরী ও ফাহিম আল চৌধুরী এবং সিলেট-৬ আসনে ড. এনামুল হক চৌধুরী ও এমরান আহমদ চৌধুরীর নাম স্থানীয়দের মধ্যে ব্যাপকভাবে আলোচনায় আছে।

হবিগঞ্জ-১ আসনে তালহা চৌধুরী ও শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ-২ আসনে আহমেদ আলী মুকিব, হবিগঞ্জ-৪ আসনে শাম্মী আক্তার শিপা, মৌলভীবাজার-১ আসনে শরিফুল হক সাজু, মৌলভীবাজার-২ আসনে বদরুল আলম চৌধুরী শিপলুর নির্বাচনী প্রস্তুতি রয়েছে।

এদিকে সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমান ও কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনে এমএ সাত্তার ও কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে দেওয়ান জয়নুল জাকেরীন ও নুরুল হক নুরুলের নামও রয়েছে আলোচনায়।

Advertisement

বিএনপি

Advertisement

আরও পড়ুন

রাজধানীতে কর্মসূচি ঘোষণা করল এনসিপি

রাজধানীতে কর্মসূচি ঘোষণা করল এনসিপি

‘আমার মনে হয় না এটা এখন হালকাভাবে নেওয়ার সুযোগ আছে’

‘আমার মনে হয় না এটা এখন হালকাভাবে নেওয়ার সুযোগ আছে’

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

আওয়ামী লীগ রাজনীতিতে আবর্জনাতুল্য: দুদু

আওয়ামী লীগ রাজনীতিতে আবর্জনাতুল্য: দুদু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম