Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘নুরের ওপর হামলার বিচার না হলে বিচারবিভাগের ওপর আস্থা থাকবে না’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পিএম

‘নুরের ওপর হামলার বিচার না হলে বিচারবিভাগের ওপর আস্থা থাকবে না’

Advertisement

নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গঠিত তদন্ত কমিশনের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের বৈঠক হয়েছে।

সোমবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় সুপ্রিমকোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে এ বৈঠক হয়।

 বৈঠকে চারজনের বক্তব্য আলাদাভাবে গ্রহণ করে তদন্ত কমিশন। গণঅধিকার পরিষদের পক্ষে তদন্ত কমিশনের সঙ্গে কথা বলেন সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদ সদস্য আবদুজ জাহের, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট।

 বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, “আমরা তদন্ত কমিশনকে নুরুলহক নুরসহ নেতাকর্মীদের উপর ওই দিনের হামলার ঘটনার বিস্তারিত জানিয়েছি এবং তাদের কাছে ন্যায়বিচারের প্রত্যাশা করেছি।” 

রাশেদ বলেন, শেখ হাসিনার আমলে আমরা মার খেয়েছি, আমরা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন সফল করার মাধ্যমে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি এবং ২০২৪ সাল পর্যন্ত টানা লড়াই করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও জুলাই গণঅভ্যুত্থানের শক্তি হয়েও নুরুল হক নুরসহ আমাদের নেতাকর্মীদের মার খাওয়া সরকারের জন্যই লজ্জাজনক। এই ঘটনার বিচার না হলে বিচারবিভাগের উপর মানুষের আস্থা তৈরি হবে না। আমরা আপনাদের উপর আস্থা ও বিশ্বাস রাখতে চাই। ঘটনার সঙ্গে যারাই সম্পৃক্ত থাকুক না কেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আমার ওপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না’

‘আমার ওপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না’

নুরের ওপর হামলার তদন্তে কমিশনের মেয়াদ বাড়ল

নুরের ওপর হামলার তদন্তে কমিশনের মেয়াদ বাড়ল

আরও পড়ুন

ড. খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ

ড. খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ

এবার ঢাকায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

এবার ঢাকায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম