Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ইসির তালিকায় ‘শাপলা’ প্রতীক যুক্ত করার দাবি জানিয়ে এনসিপির চিঠি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পিএম

ইসির তালিকায় ‘শাপলা’ প্রতীক যুক্ত করার দাবি জানিয়ে এনসিপির চিঠি

ছবি: সংগৃহীত

Advertisement

নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত তালিকা থেকে কোনো প্রতীক না নেওয়ার কথা জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। বরং তালিকায় ‘শাপলা’ প্রতীক যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন (ইসি) সচিবকে ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে।

ইতোমধ্যে কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে। নিবন্ধন পেলেও ‘শাপলা’ প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেয় এনসিপি। এক সপ্তাহের মধ্যে পছন্দের প্রতীক বেছে নিতে বলা হয়।

এ প্রসঙ্গে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা গণমাধ্যমকে বলেন, ‘আমরা ইসির চিঠিতে যে প্রতীক দিয়েছে তা না করে দিয়েছি। আমাদের প্রতীক হবে শাপলা। এ বিষয়ে প্রতীক তালিকা সংশোধন করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। শাপলা প্রতীক অন্তর্ভুক্ত হলে নমুনা থেকে বাছাই করা হবে।’

ইসির কাছে পাঠানো চিঠিতে শাপলার সাতটি নমুনাও তুলে ধরা হয়েছে।

ইসিকে পাঠানো এনসিপির চিঠি দেখুন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ

ফেসবুকে আসিফের ব্যাঙ্গাত্মক পোস্ট আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ

আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম

আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল-ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে ছাগল-ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন

জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ

জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে: আবু হানিফ

আরও পড়ুন

জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

শাকের হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন

শাকের হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম