Logo
Logo
×

Advertisement

জাতীয়

সাবেক সেনা কর্মকর্তা সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পিএম

সাবেক সেনা কর্মকর্তা সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

প্রতীকী ছবি

Advertisement

দুর্নীতির অভিযোগ থাকায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একইসঙ্গে তার এনআইডি ব্লকের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন দুদকের উপপরিচালক আলমগীর হোসেন।

আবেদনে বলা হয়, সামছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গোপন অনুসন্ধান ও প্রাপ্ত অভিযোগ থেকে জানা যায়, সামছুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে প্রচুর স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।

গোপন সূত্রে আরও জানা যায়, তাদের এই অবৈধ উপায়ে অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের পাঁয়তারা করছেন। অভিযোগ সংশ্লিষ্ট  মো. সামছুর রহমান ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর রোধকল্পে এবং তাদের অপরাধমূলক কাজের আলামত রক্ষার স্বার্থে সামছুর রহমানের জাতীয় পরিচয়পত্র স্থগিত বা ব্লক করা ও বিদেশ যাওয়া বন্ধ করা একান্ত প্রয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সালমান এফ রহমানসহ তিন মামলায় আসামি ৬৯ জন

ঋণের ১১২১ কোটি টাকা লোপাট সালমান এফ রহমানসহ তিন মামলায় আসামি ৬৯ জন

দিলীপ আগরওয়ালকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

দিলীপ আগরওয়ালকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্ত্রীসহ সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথের আয়কর নথি জব্দের আদেশ

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই ৩ উপসচিব ওএসডি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সেই ৩ উপসচিব ওএসডি

আরও পড়ুন

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন আজ

হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

হামের টিকা নিয়ে অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিশন গঠন

মেধাবীদের দেশত্যাগ রোধে শায়খ আহমাদুল্লাহর দিকনির্দেশনা

মেধাবীদের দেশত্যাগ রোধে শায়খ আহমাদুল্লাহর দিকনির্দেশনা

সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে সহজ অর্থায়নে জোর দিচ্ছে সরকার

সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটাতে সহজ অর্থায়নে জোর দিচ্ছে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম