Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপির কাছে যে ১৩৮ আসন চায় গণতন্ত্র মঞ্চ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পিএম

বিএনপির কাছে যে ১৩৮ আসন চায় গণতন্ত্র মঞ্চ

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি।  এর মধ্যে যুগপৎ আন্দোলনের মিত্র গণতন্ত্র মঞ্চ ১৩৮ আসনে তাদের প্রার্থীর নাম দিয়েছে। 

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ১৩৮টি আসনে মনোনয়নপ্রত্যাশীদের নাম ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ। 

এই তালিকা বিএনপির কাছে পাঠানো হয়েছে। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের মধ্যে তালিকায় রয়েছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২ ও শরীয়তপুর-১), শহীদুল্লাহ কায়সার (চাঁদপুর-১), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক (ঢাকা-৮), গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) তানিয়া রব (লক্ষ্মীপুর-৪), শহীদ উদ্দিন মাহমুদ স্বপন (ফেনী-৩), ভাসানী জনশক্তি পার্টির শেখ মো. রফিকুল ইসলাম বাবলু (জামালপুর-৫), রাষ্ট্র সংস্কার আন্দোলনের অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম (কিশোরগঞ্জ-৫)।

হাসনাত কাইয়ূম জানান, তারা ৩০০ আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রণয়ন করছেন। পাশাপাশি বৃহত্তর নির্বাচনি জোট গঠনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। নতুনভাবে গণতন্ত্র মঞ্চসহ যে কোনো নির্বাচনি জোট হতে পারে। এমনকি এই জোটের আরও বৃহত্তর জোটের সঙ্গে যোগাযোগ স্থাপিত হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মিত্রদের কয়টি আসন ছাড় দেবে বিএনপি তা চলতি মাসেই জানা যাবে। যাদের ছাড় দেবে তাদের বিএনপির হাইকমান্ড থেকে ‘সবুজ সংকেত’ দেওয়া হবে। পরবর্তী সময়ে নির্বাচনের তফশিল ঘোষণার পর প্রার্থী মনোনয়নের যথাযথ প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে সূত্র জানায়, মিত্ররা অনেক আসন চাইলেও বিএনপি তা দিতে পারবে না। 

কারণ এবার বিএনপির নিজেদের প্রার্থী অনেক। মিত্ররা বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত আসন চাইলে নাও পেতে পারেন। আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে বিএনপির মতবিরোধ হওয়ারও আশঙ্কা দেখছেন কেউ কেউ।

সূত্র জানায়, পাঁচটি জরিপ ও নিজস্ব উইং থেকে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে তথ্য সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

পূর্ণাঙ্গ তালিকা দেখতে ক্লিক করুন এখানে..

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন রাজী ফখরুল, বাড়িতেই ছিল টর্চার সেল

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার অপতৎপরতা নিয়ে ‘সন্দেহ’ জামায়াতের

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার অপতৎপরতা নিয়ে ‘সন্দেহ’ জামায়াতের

শেখ হাসিনার দেশে ফেরার দিনক্ষণ সামনে রেখে নানা অপতৎপরতা শুরু

শেখ হাসিনার দেশে ফেরার দিনক্ষণ সামনে রেখে নানা অপতৎপরতা শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম