Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘যে তিন দলের তোষণ করল সরকার, তারাই এখন অভিযোগ করছে’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম

‘যে তিন দলের তোষণ করল সরকার, তারাই এখন অভিযোগ করছে’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

Advertisement

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তিনটি রাজনৈতিক দলের তোষণ করেছে। কিন্তু সে তিন দলই এখন তার সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করছে।

শনিবার (২৫ অক্টোবর) যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, ‘মাহফুজ আলম (তথ্য উপদেষ্টা) বলছে যে, সচিবালয় বা আমলাতন্ত্রের ভাগবাটোয়ারা বিএনপি-জামায়াত মিলে করেছে। আমরা তো দেখেছি নতুন দল এনসিপিও জাজ নিয়োগ দিয়েছে। তাহলে তিন দল ভাগবাটোয়ারা করেছে। তিন দলই মিটিংয়ে প্রধান উপদেষ্টার কাছে লিস্ট ধরিয়ে দিয়েছে।’

ড. ইউনূসকে নিয়েও বিস্তর অভিযোগ সাবেক এই ডাকসু ভিপির। প্রধান উপদেষ্টা প্রত্যাশা পূরণে কার্যকরী ভূমিকা রাখতে পারেননি বলে মত তার।

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন প্রসঙ্গে নুর বলেন, শেষ পর্যন্ত সমঝোতা না হলে সংকট ঘনীভূত হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফল করতে সরকার বা সেনাবাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা বেশি প্রয়োজন বলে উল্লেখ করেন নুর। তিনি বলেন, ‘শুধু সেনাবাহিনী মোতায়েন করলেই নির্বাচন সুষ্ঠু হবে, বিষয়টি এমন নয়।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক

অন্তর্বর্তী সরকারের পৃষ্টপোষকতা পাওয়া কিংস পার্টি গুপ্তচরদের প্রক্সি সংগঠন: নুর

অন্তর্বর্তী সরকারের পৃষ্টপোষকতা পাওয়া কিংস পার্টি গুপ্তচরদের প্রক্সি সংগঠন: নুর

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুর

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুর

দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানোর উদ্যোগ

দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানোর উদ্যোগ

নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ

নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ

‘নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ’

‘নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ’

আরও পড়ুন

শাকের হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন

শাকের হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের

আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলন সিউলে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

সিউলে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম