Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

ড. ইউনূস সংস্কার বোঝেন না: মান্না

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ পিএম

ড. ইউনূস সংস্কার বোঝেন না: মান্না

যুগান্তরের গোলটেবিল আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: যুগান্তর

Advertisement

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ড. ইউনূস বোঝেন না। তাই এখন সবকিছু ব্লক হয়ে গেছে।

শনিবার (২৫ অক্টোবর) যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ড. ইউনূস কোন বিবেচনায় র‌্যাডিকাল বা রেভল্যুশনারি নন। তিনি বিপ্লব করবেন বা বিপ্লবী সরকার গঠন করবেন, এমনটি তো আমরা আশা করিনি। (তার কাছে) সংস্কারই আশা করেছিলাম। কিন্তু সেই সংস্কারও তিনি ঠিকমতো বোঝেননি। এখন এটা একটা জায়গায় ব্লকড হয়ে গেছে।

জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও হতাশা ঝরেছে মান্নার কণ্ঠে। তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির প্রস্তাবনাই তো এখনো দিতে পারেনি। একটা দিয়েছিল, সেটা রিজেক্ট হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে নাকি আরেকটি প্রস্তাবনা দেবে।

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের ব্যাপারে মান্নার মত, ‘গণভোট দিয়েই সবকিছুর সমাধান হবে না। গণভোট জাস্টিফাই করবে, কিন্তু এক্সিকিউশন তো গণভোটের মাধ্যমে হবে না।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম