Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই: ফখরুল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০১:৩৪ পিএম

জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই: ফখরুল

ছবি: সংগৃহীত।

Advertisement

জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যেকোনো আদেশ রাষ্ট্রপতি স্বাক্ষরিত হতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার নেই।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

বুধবার রাতের দলটির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশে প্রতীয়মান হয় দীর্ঘ এক বছরব্যাপী সংস্কার কমিশন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক।’

তিনি অভিযোগ করেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা ও সুপারিশগুলো একপাক্ষিক এবং জোরপূর্বক জাতির ওপর চাপানো হচ্ছে।

তিনি বলেন, ‘যেসব দফায় সবাই সম্মত হয়েছিল, তার মধ্যে কিছু দফাকে অগোচোরেই পরিবর্তন করা হয়েছে।’

ফখরুল আরও বলেন, দফা অনুযায়ী প্রস্তাবনাগুলো ২৭০ দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, তা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য বহাল রাখার আহ্বান নজরুল ইসলাম খানের

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

নোয়াখালীতে বিএনপির ৭ চেয়ারম্যান প্রার্থীর ঐক্যের শপথ

আরও পড়ুন

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম