Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জনগণ গণভোট বুঝবে কি না—প্রশ্নের সহজ উত্তর দিলেন গালিব

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১১:২১ এএম

জনগণ গণভোট বুঝবে কি না—প্রশ্নের সহজ উত্তর দিলেন গালিব

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মির্জা গালিব। ফাইল ছবি

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব গণভোট নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন। ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি বলেন, অনেকেই জানতে চাইছেন—গণভোটে দেওয়া সংস্কার প্রস্তাবগুলোর বিস্তারিত জনগণ বুঝতে পারবে কি না।

তিনি লিখেছেন, জনগণ যদি মনে করে সংস্কার প্রস্তাব নিয়ে তাদের খুব মাথা ঘামানোর প্রয়োজন নেই এবং এটি ‘বুদ্ধিমান’ লোকেরা পার্লামেন্টে গিয়েই ঠিক করবে—তাহলে তারা ‘না’ ভোট দেবে। 

ড. গালিবের মতে, জনগণ যদি মনে করে সাধারণ মানুষের বুদ্ধি ও পার্লামেন্টে যাওয়া লোকদের বুদ্ধি একই রকম, তাহলে ভোটাররা ‘হ্যাঁ’ ভোট দেবে। আবার যদি মনে করে জুলাইয়ের মধ্য দিয়ে যে সংস্কারের উদ্যোগ এসেছে তা একটি ভালো কাজ এবং ড. ইউনূসের সরকারের প্রতি আস্থা থাকে, তাহলেও তারা ‘হ্যাঁ’ ভোট দিতে পারে।

তিনি আরও বলেন, জামায়াত, এনসিপি, এবি পার্টি—এরা যেহেতু পুরোপুরি সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে, তাদের প্রতি আস্থা থাকলেও জনগণ ‘হ্যাঁ’ ভোট দেবে। বিষয়টি নিয়ে অতি জটিলভাবে ভাবার কিছু নেই বলেও মন্তব্য করেন ড. মির্জা গালিব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার অপতৎপরতা নিয়ে ‘সন্দেহ’ জামায়াতের

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার অপতৎপরতা নিয়ে ‘সন্দেহ’ জামায়াতের

নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না

সরকারকে জামায়াত আমির নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না

পদোন্নতিসহ সাত দাবিতে আন্দোলনে শিক্ষা ক্যাডাররা

পদোন্নতিসহ সাত দাবিতে আন্দোলনে শিক্ষা ক্যাডাররা

জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা

জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা

‘বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই’

‘বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই’

আরও পড়ুন

‘পদত্যাগের আগের রাতে বিএনপি নেতার বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ’

‘পদত্যাগের আগের রাতে বিএনপি নেতার বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ’

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন হেফাজত নেতা আজিজুল হক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন হেফাজত নেতা আজিজুল হক

শেখ হাসিনার তিন সংসদ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

শেখ হাসিনার তিন সংসদ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম