Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপির মনোনয়ন পেলেন আপন দুই ভাই

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ পিএম

বিএনপির মনোনয়ন পেলেন আপন দুই ভাই

Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন একই পরিবারের দুই সহোদর। প্রথম দফায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনে দলের প্রার্থী করা হয় সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুকে। দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন তার ছোট ভাই—বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে অঘোষিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। এতে সুলতান সালাউদ্দিন টুকুর প্রার্থিতা চূড়ান্ত হয়।

আবদুস সালাম পিন্টু (বামে) ও সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৫ আসনে প্রথম দফায় প্রার্থী ঘোষণা না করায় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের মধ্যে যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল, নতুন তালিকা ঘোষণার মধ্য দিয়ে তার অবসান হয়েছে।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। এরপর তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

অপরদিকে সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির মনোনয়ন পেয়ে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তিনি বিএনপির একজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, যিনি ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার পর বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে একাধিকবার মামলা ও গ্রেফতারের মুখোমুখি হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতা ও সাংবাদিকসহ কারাগারে ১০

বিএনপি নেতা ও সাংবাদিকসহ কারাগারে ১০

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

আরও পড়ুন

‘পদত্যাগের আগের রাতে বিএনপি নেতার বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ’

‘পদত্যাগের আগের রাতে বিএনপি নেতার বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ’

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন হেফাজত নেতা আজিজুল হক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন হেফাজত নেতা আজিজুল হক

শেখ হাসিনার তিন সংসদ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

শেখ হাসিনার তিন সংসদ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম