Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রাজনৈতিক দলের বড় কাজ হচ্ছে জনগণের কাছে যাওয়া, কথা শোনা: গালিব

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম

রাজনৈতিক দলের বড় কাজ হচ্ছে জনগণের কাছে যাওয়া, কথা শোনা:  গালিব

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মির্জা গালিব। ফাইল ছবি

Advertisement

রাজনৈতিক দলের একটা বড় কাজ হচ্ছে জনগণের কাছে যাওয়া, জনগণের কথা শোনা- বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, নিজেদের দাবি-দাওয়া জানাতে যেন জনগণকে সব সময় ক্ষমতার কাছে যেতে না হয়, বরং ক্ষমতা নিজেই যেন জনতার দোর-গোড়ায় গিয়ে দাঁড়ায়।  

গালিব আরও বলেন, জামায়াত জনগণের কথা শোনার জন্য জনতার ইশতেহার তৈরির উদ্যোগ নিছে। সবার মতামতের ভিত্তিতে জনগণের চাহিদা ও প্রায়োরিটির আলোকে তারা নির্বাচনি ইশতেহার তৈরি করবে। এর পাশাপাশি ইশতেহারে করা প্রতিশ্রুতিগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে পরবর্তীতে তার একটা ফলোআপ সিস্টেমও থাকবে। এটা একটা অসাধারণ উদ্যোগ। এরকম উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।    

গালিব বলেন, জুলাইয়ের পর জামায়াতের প্রতি মানুষের যে আগ্রহ তার মূল কারণ হচ্ছে- পরিবর্তনের আকাঙ্খা। জামায়াতের উচিত অন্যান্য দলের প্রতি কোন নেগেটিভ কথা না বলে শুধু ভবিষ্যতে ক্ষমতায় আসলে তারা কী কী করবে সেই পরিকল্পনা নিয়ে মানুষের কাছে যাওয়া। মানুষ বিশ্বাস করতে শুরু করছে যে, ইসলামিস্টরা সততা আর যোগ্যতার সঙ্গে জাতিকে নেতৃত্ব দিতে পারে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার অপতৎপরতা নিয়ে ‘সন্দেহ’ জামায়াতের

ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার অপতৎপরতা নিয়ে ‘সন্দেহ’ জামায়াতের

নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না

সরকারকে জামায়াত আমির নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না

পদোন্নতিসহ সাত দাবিতে আন্দোলনে শিক্ষা ক্যাডাররা

পদোন্নতিসহ সাত দাবিতে আন্দোলনে শিক্ষা ক্যাডাররা

জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা

জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা

‘বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই’

‘বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই’

আরও পড়ুন

‘পদত্যাগের আগের রাতে বিএনপি নেতার বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ’

‘পদত্যাগের আগের রাতে বিএনপি নেতার বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ’

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন হেফাজত নেতা আজিজুল হক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন হেফাজত নেতা আজিজুল হক

শেখ হাসিনার তিন সংসদ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

শেখ হাসিনার তিন সংসদ নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম