Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘মিরাকেলের মধ্য দিয়ে ফিরে আসেন, ব্রাদার’ — হাদিকে বললেন মেঘমল্লার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম

‘মিরাকেলের মধ্য দিয়ে ফিরে আসেন, ব্রাদার’ — হাদিকে বললেন মেঘমল্লার

ফাইল ছবি

Advertisement

সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন।

ওসমান হাদি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে হলে অলৌকিক কিছু প্রয়োজন। এমনটাই অভিমত ডাক্তারদের। সেই ‘মিরাকল’ ঘটুক, হাদি আবার ফিরে আসুন– এমনটাই কামনা করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের সভাপতি মেঘমল্লার বসু। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এমনটা জানিয়েছেন তিনি।

মেঘমল্লার সে পোস্টে জানান, ‘শরিফ ওসমান হাদি সব সময়ই আমার রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন। উনি এমন বহু কাজ করেছেন, কথা বলেছেন যেগুলার প্রচণ্ড সমালোচনা আমি করেছি। তার কথায় ক্রোধান্বিত হয়েছি। আশা করি দয়াল উনাকে সুস্থ করে আমাদের মাঝে ফেরত পাঠাবেন এবং ভবিষ্যতেও এই ধরনের অনেক তীব্র মতবিরোধ হবে আমাদের।’

ডাকসু নির্বাচনের ঠিক আগে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করতে হয়েছিল মেঘমল্লারকে। সে সময়ে ওসমান হাদির একটি ঘটনাও তুলে ধরেন তিনি। মেঘমল্লার বলেন, ‘কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে যে আমার অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের সময় হাদি ভাই আমার পোস্ট শেয়ার করে লিখেছিলেন ‘গেট ওয়েল সুন, ব্রাদার’। পরে কমেন্টে উনার সমর্থকরা আমি গণহত্যার সম্মতি উৎপাদনকারী হওয়ার পরও কীভাবে উনার ভাই হইলাম এই সংক্রান্ত কমেন্টে উনার শেয়ার করা পোস্ট সয়লাব করে দেওয়ার পর উনি ব্রাদার শব্দটুকু কেটে দেন।’

তিনি আরও যোগ করেন, ‘কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। ২৪ এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের ‘শত্রু’ থেকে ‘প্রতিপক্ষ’ হয়ে ওঠার কথা ছিল। এক পক্ষের লোকের প্রতি আরেক পক্ষের ব্যক্তিগত স্তরে কনসার্ন একটা স্বাভাবিক ব্যাপার হওয়ার কথা ছিল। সেটা কেন হল না, সেই প্রশ্নের উত্তর দিতেও আবার রাজনীতি নিয়ে আসতে হবে। সেই আলাপ এখানে করব না।’

ওসমান হাদির সঙ্গে একাধিকবার দেখা হয়েছে মেঘমল্লারের। সেই সব সাক্ষাতে তাকে কেমন মনে হয়েছে, সেটাও জানান তিনি। তার কথা, ‘হাদি ভাইয়ের সাথে জীবনে সামনা-সামনি তিন বার দেখা হয়েছে। প্রত্যেক বারই খুবই অমায়িক আচরণ করেছেন। আমাদের অনেককেই রাজনীতির প্রয়োজনে অনেক আগ্রাসী পশ্চার করতে হয়, যারা ব্যক্তিগত আচরণে খুবই অমায়িক। শরিফ ওসমান হাদিকে আমার এমন মানুষই মনে হয়েছে, খুব সীমিত ইন্টার‍্যাকশানে।’

পোস্টের শেষে আশা করেছেন হাদির ‘মিরাকল’ ঘটানোর। তিনি বলেন, ‘কোনো এক মিরাকেলের মধ্যে দিয়ে ফিরে আসেন, ব্রাদার।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করুন

ইনকিলাব মঞ্চের আলটিমেটাম ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করুন

হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে শিকল ভাঙার ডাক

হু ইজ হাদি, নুরের বক্তব্যের প্রতিক্রিয়ায় মাদানি হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে শিকল ভাঙার ডাক

ওসমান হাদির কবর নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্ট

ওসমান হাদির কবর নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্ট

ওসমান হাদিকে হুমকি দিয়েছিল জামায়াত, দাবি রাশেদ খাঁনের

ওসমান হাদিকে হুমকি দিয়েছিল জামায়াত, দাবি রাশেদ খাঁনের

তেঁতুলিয়া থেকে টেকনাফ, ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

তেঁতুলিয়া থেকে টেকনাফ, ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

আরও পড়ুন

আমজনতার তারেক আমার রাষ্ট্রীয় সম্মান পাওয়াটাও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না

আমার রাষ্ট্রীয় সম্মান পাওয়াটাও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না

‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’

সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম

সরকার ধীরে ধীরে আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানের অভিযোগ, তদন্তে কমিটি জামায়াতের

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধাদানের অভিযোগ, তদন্তে কমিটি জামায়াতের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম