Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা, সতর্ক করে যা বললেন সামান্তা শারমিন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ এএম

জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা, সতর্ক করে যা বললেন সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘নির্ভরযোগ্য মিত্র নয়’ অভিহিত করে দলটির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা সহযোগিতায় না জড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। 

তার মতে, জামায়াতের সঙ্গে সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সামান্তা শারমিন এসব কথা বলেন। 

পোস্টে তিনি এনসিপির রাজনৈতিক আদর্শ ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিরোধিতা করেন।

সামান্তা শারমিন লেখেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা মন্তব্য করেছিলেন যে, জামায়াতের ‘জুলাই স্পিরিট’ ও দেশ নিয়ে ভাবনার সঙ্গে একমত হলে যেকোনো দল তাদের সঙ্গে জোট করতে পারে। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দীর্ঘদিনের অবস্থান অনুযায়ী এর মূলনীতি ও রাষ্ট্রকল্প জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। ফলে এই তিনটি বিষয়ে অভিন্ন অবস্থান যেকোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত।


নিজের অবস্থানকে দলের গত দেড় বছরের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নিম্নকক্ষে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) ব্যবস্থার আওয়াজ তুলে সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করার লিপ্ত হয়েছিল জামায়াত। এ কারণে এনসিপির আহ্বায়ক ইতিপূর্বে স্পষ্ট করেছিলেন যে, ‘যারা সংস্কারের পক্ষে নয়, তাদের সঙ্গে জোট সম্ভব নয়।’ সেই ঘোষণা অনুযায়ী জুলাই পদযাত্রার পর থেকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে– এই মর্মে সারা দেশ থেকে প্রার্থীদের আহ্বান জানানো হয়।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের সঙ্গে জোট করার সমস্যার দিকগুলো তুলে ধরার মানে এই নয় যে তিনি বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছেন। বরং বিভিন্ন বিষয়ে এতদিন ধরে প্রকাশিত ও নানান মহলে প্রশংসিত এনসিপির অবস্থান আমি সঠিক মনে করি ও নিজেকে এই আদর্শের সৈনিক মনে করি।

সামান্তা শারমিনের মতে, বিএনপি বা জামায়াত– যেকোনোটির সঙ্গে জোট এনসিপির মৌলিক সাংগঠনিক ও রাজনৈতিক পলিসি থেকে সরে গিয়ে তৈরি হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভের নামে পুরোনো ভিডিও প্রচার

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভের নামে পুরোনো ভিডিও প্রচার

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

দল-অঙ্গসংগঠন নিয়ন্ত্রণে বিএনপি-জামায়াতকে টিআইবির আহ্বান

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা দল-অঙ্গসংগঠন নিয়ন্ত্রণে বিএনপি-জামায়াতকে টিআইবির আহ্বান

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

এনসিপি নেতার পদত্যাগ

এনসিপি নেতার পদত্যাগ

আরও পড়ুন

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম