Logo
Logo
×

Advertisement

রাজনীতি

খালেদা জিয়ার আসনগুলোতে মনোনয়ন জমা দিচ্ছেন বিকল্প প্রার্থীরাও

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

খালেদা জিয়ার আসনগুলোতে মনোনয়ন জমা দিচ্ছেন বিকল্প প্রার্থীরাও

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

Advertisement

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে তার জন্য মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল। 

সোমবার এই তিন আসনে তার পক্ষে থেকে মনোনয়ন জমা দেওয়া হবে। তবে, কোনো কারণে বিএনপির চেয়ারপারসন নির্বাচনে অংশ নিতে না পারলে তার জন্য এসব আসনে বিকল্প প্রার্থীও রাখা হচ্ছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফশিলের প্রজ্ঞাপন অনুযায়ী, আজ ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার পাশাপাশি এই আসন থেকে নিজের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন মজনু।

রফিকুল আলম মজনু গণমাধ্যমকে বলেন, আজকে ম্যাডামের মনোনয়ন জমা দেব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জন্য মনোনয়ন সংগ্রহ করেছি। তবে, জমা দেব কিনা তা নির্ভর করছে দলের সিদ্ধান্তের ওপর।

বগুড়া-৭ (গাবতলী) আসন থেকে খালেদা জিয়ার পাশাপাশি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ আলম। আর দিনাজপুর-৩ (সদর) আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

মোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, বগুড়া-৭ থেকে আজ ম্যাডামের মনোনয়ন জমা দেওয়া হবে। ম্যাডামের সাপোর্টিং হিসেবে আমাকে মনোনয়ন সংগ্রহ করতে বলা হয়েছিল। ম্যাডামের পাশাপাশি আমার মনোনয়ন জমা দিচ্ছি।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংকট উত্তরণ ও উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য: খন্দকার মারুফ

সংকট উত্তরণ ও উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য: খন্দকার মারুফ

ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে: রিজভী

ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ হিসেবে গড়ে তুলতে হবে: রিজভী

টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

যে কারণে জামায়াতকে সন্দেহ বিএনপির

আ.লীগের সঙ্গে আতাত যে কারণে জামায়াতকে সন্দেহ বিএনপির

সুখবর পেলেন বিএনপি নেতা জলিল

সুখবর পেলেন বিএনপি নেতা জলিল

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: ফজলুর রহমান

আরও পড়ুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির

রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির

গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আ.লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন

গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আ.লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন

সংকট উত্তরণ ও উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য: খন্দকার মারুফ

সংকট উত্তরণ ও উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য: খন্দকার মারুফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম