Logo
Logo
×

Advertisement

রাজনীতি

প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার আহ্বান জামায়াত আমিরের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম

প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

Advertisement

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে বুধবার (৩১ ডিসেম্বর) দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ব্যাখ্যা দিয়েছেন। 

পোস্টে জামায়াত আমির লিখেছেন, রয়টার্সকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সংস্থাটির একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন— ‘ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, কথাবার্তা বা বৈঠক হয় কি না।’

তিনি লেখেন, তিনি তখন সাংবাদিককে জানান, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতার কারণে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি সে সময় ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় এসেছিলেন এবং অন্যদের মতো তাদের সঙ্গেও সাধারণ সৌজন্য সাক্ষাৎ ও কথা হয়েছে।

তিনি আরও লেখেন, কূটনীতিকদের সঙ্গে আলোচনার সময় তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যেসব কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেসব বিষয় পাবলিসিটিতে দেওয়া হয়েছে এবং ভারতীয় কূটনীতিকদের সঙ্গেও হওয়া সাক্ষাৎ প্রকাশ করতে চেয়েছিলেন। তবে তারা সেটি প্রকাশ না করার অনুরোধ করেন। তিনি জানান, তখনই বলা হয়েছিল, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যেকোনো বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আসবে এবং এখানে গোপনীয়তার কিছু নেই।

পোস্টে জামায়াত আমির বলেন, ভারতের সঙ্গে তার গোপন বৈঠক হয়েছে এমন সংবাদ প্রকাশ হওয়ায় তিনি বিস্মিত। এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফের দাবি ‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন জামায়াত আমির

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন জামায়াত আমির

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রে: জামায়াত আমির

এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রে: জামায়াত আমির

আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: শফিকুর

আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: শফিকুর

বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

আরও পড়ুন

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

স্থানীয় নির্বাচন নিয়ে ১১ দলে টানাপোড়েন

স্থানীয় নির্বাচন নিয়ে ১১ দলে টানাপোড়েন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম