Logo
Logo
×

Advertisement

রাজনীতি

অনুদানের কত টাকা ফেরত দিয়েছেন, জানালেন তাজনূভা জাবীন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম

অনুদানের কত টাকা ফেরত দিয়েছেন, জানালেন তাজনূভা জাবীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগকারী নেত্রী তাজনূভা জাবীন। ছবি: সংগৃহীত

Advertisement

ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সরে যাওয়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগকারী নেত্রী তাজনূভা জাবীন নির্বাচনের জন্য প্রাপ্ত অনুদান ফেরত দিচ্ছেন। ইতোমধ্যে প্রায় সংগৃহীত মোট অনুদানের ৫৭ শতাংশ ফেরত দিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) বিকালে এক ফেসবুক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন। বাকি যাদের টাকা আছে (বিশেষ করে ব্যাংকে) তাদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে অনুদান দাতাকে চিহ্নিত করতে সংশ্লিষ্ট অনুদান দাতাদের সহযোগিতা চেয়েছেন এনসিপির সাবেক নেত্রী।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘নির্বাচনের অনুদানের (৮,৭৭,১১২ টাকা) প্রায় ৫৭% টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি।’ তার এই হিসাবে এখন পর্যন্ত তিনি ৩ লাখ ৭৭ হাজার ১৫৮ টাকা ফেরত দিয়েছেন।

বাকি টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বাকি যাদের টাকা আছে (বিশেষ করে ব্যাংকে) তাদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে ডোনারকে ট্রেস করতে ডোনারের সহযোগিতা প্রয়োজন। যাদেরকে ট্রেস করা গেছে সবাইকে ফেরত দেওয়া শেষ। আর বিকাশেও যারা এক হাজার থেকে ১০ হাজার (১০০০-১০০০০) পর্যন্ত টাকা পাঠিয়েছেন মোটামুটি তাদের সবাইকে ফেরত দেওয়া হয়েছে।বাকিদের দ্রুততম সময়ে ফেরত দিতেও ডোনারের সহযোগিতা প্রয়োজন। যারা রেমিট্যান্স পাঠিয়েছেন তাদেরও ফেরত দিতে লোকাল অ্যাকাউন্টের প্রয়োজন।’

টাকা ফেরত পাঠানোর প্রতিক্রিয়ার অভিজ্ঞতা তুলে ধরে তাজনূভা জাবীন লেখেন, ‘আর একটা কথা না বললেই না, অনুদান ফেরত দিতে গিয়ে অনেকের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমি এমন একজনকেও পাইনি যারা টাকা ফেরত চেয়েছে, প্রত্যেকে আমাকে শুভকামনা জানিয়েছেন, সামনে আগাতে সাহস দিয়েছেন।আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। বাকিটা সময় বলে দেবে আমি কতটুকু কি করতে পারি। ইনশাআল্লাহ।’

যারা টাকা পাঠিয়েছেন কিন্তু ফেরত পাননি তাদেরকে টাকা ফেরত পাওয়ার ফর্মটা পূরণ করার আহ্বান জানিয়েছেন এনসিপির সাবেক এই নেত্রী। এতে সহজেই ফান্ড ফেরত দেওয়া যাবে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন

বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন

১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন

১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন

জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন

জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, থাকছেন যারা

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, থাকছেন যারা

‘এই জিনিস হজম করে মরতেও পারব না আমি’

ফেসবুক পোস্টে তাজনূভা ‘এই জিনিস হজম করে মরতেও পারব না আমি’

আরও পড়ুন

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম