Logo
Logo
×

Advertisement

রাজনীতি

খালেদা জিয়ার স্মরণে শোকসভা আজ, থাকবেন তারেক রহমান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম

খালেদা জিয়ার স্মরণে শোকসভা আজ, থাকবেন তারেক রহমান

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

Advertisement

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হবে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোকসভা অনুষ্ঠিত হবে। 

এতে দেশের বিভিন্ন স্তরের পেশাজীবী প্রতিনিধিদের পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের অন্য সদস্যরা উপস্থিত থাকবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং খালেদা জিয়ার প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের একটি মানবিক উদ্যোগ।

এ শোকসভায় অংশ নিতে আসা সব অতিথিকে আমন্ত্রণপত্র সঙ্গে আনার অনুরোধ জানানো হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, শোকসভার পবিত্রতা ও গাম্ভীর্য রক্ষায় অনুষ্ঠানস্থলে কোনো ধরনের সেলফি তোলা, হাততালি দেওয়া বা দাঁড়িয়ে থাকা যাবে না। শোকসভায় অংশগ্রহণকারী অতিথিদের সাদা-কালো পোশাক পরিধান করে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

অনুষ্ঠানের ব্যবস্থাপনা সম্পর্কে জানানো হয়, দুপুর ১২টায় প্রবেশের গেট খুলে দেওয়া হবে। 

প্রবেশের জন্য নির্ধারিত গেট নম্বর ৬ ব্যবহার করতে হবে এবং বের হতে হবে আসাদ গেট দিয়ে। গেট নম্বর ১ ও ১২ দিয়ে আগত অতিথিদের গাড়ি বাণিজ্য মেলার মাঠে পার্কিং করা হবে। বকুলতলা গেট (গেট নম্বর ১২) দিয়ে কেবল পায়ে হেঁটে প্রবেশ করা যাবে।

আয়োজকরা জানান, আমন্ত্রণপত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না।

তবে তালিকাভুক্ত অতিথিদের জন্য প্রয়োজনে বিকল্প প্রবেশপত্রের ব্যবস্থা থাকবে। মিডিয়াকর্মীদের জন্যও আমন্ত্রণপত্র বাধ্যতামূলক করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

‘সফল রাষ্ট্রনায়কের অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া’

‘সফল রাষ্ট্রনায়কের অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া’

ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে

খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ড্যাবের দোয়া

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ড্যাবের দোয়া

‘স্বৈরাচার ও নির্যাতনকারী কখনো জনগণের নেতা হতে পারে না’

‘স্বৈরাচার ও নির্যাতনকারী কখনো জনগণের নেতা হতে পারে না’

নাগরিক শোকসভায় সপরিবারে যোগ দিয়েছেন তারেক রহমান

নাগরিক শোকসভায় সপরিবারে যোগ দিয়েছেন তারেক রহমান

আরও পড়ুন

রাশেদ খাঁনের পোস্ট আওয়ামী ছোবল থেকে দেশ বাঁচাতে শহীদ হাদির পথ কি অনুসরণ করবে জামায়াত-এনসিপি?

আওয়ামী ছোবল থেকে দেশ বাঁচাতে শহীদ হাদির পথ কি অনুসরণ করবে জামায়াত-এনসিপি?

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে

জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

শাকের হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন

শাকের হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম