Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ড্যাবের দোয়া

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ পিএম

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ড্যাবের দোয়া

Advertisement

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মিটফোর্ড শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দিপু এবং যুগ্ম-মহাসচিব ও বিএমইউ প্রক্টর ডা. শেখ ফরহাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের এসএসএমসি ও মিটফোর্ড হাসপাতাল শাখা সভাপতি এবং ড্যাবের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান। 

প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান হামিদ (এমপি) ডাক্তার সমাজকে গরিব দুস্থ রোগীদের সঠিক সেবা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ডাক্তার সমাজ নিরলস পরিশ্রম করে আমাদের সেবা করেন। আমি আপনাদের  প্রতি আহ্বান জানাব- সঠিক সেবা দিয়ে আপনারা সবসময় জনগণের পাশে থাকবেন। এ সময় তিনি যেকোনো সমস্যায় জনগণের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন।  

ড্যাবের কেন্দ্রীয় সভাপতি ডা. হারুন আল রশীদ বলেন, দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের পর আজ দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। জনতার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নের রুপরেখা বাস্তবায়নে কাজ করছেন। দেশের অগ্রগতিতে আমাদের সবাইকে অবদান রাখতে হবে- এজন্য এই সরকারের হাতকে সহযোগিতা করতে হবে।

মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, আমরা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে দেশ গঠনের কাজ শুরু করেছেন। এজন্য সবাইকে এই সরকারকে সহযোগিতা করতে হবে।

সভাপতির বক্তব্যে ডা. মো. মেহেদী হাসান অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের দীর্ঘ দিনের লড়াই সংগ্রামের বিনিময়ে দেশে আজ জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে।  নিজ নিজ জায়গায় অবদান রাখার মাধ্যমে সবাইকে দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম