Advertisement
দেশনেত্রী খালেদা জিয়ার চিরবিদায়
বাংলাদেশের রাজনীতির আকাশে যে কজন ধ্রুবতারা আপন মহিমায় উজ্জ্বল ছিলেন, তাদের মধ্যে অন্যতম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)। তার চিরবিদায়ের মধ্য দিয়ে অবসান ঘটল এক দীর্ঘ সংগ্রামের, যা ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে নিবেদিত।
সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের দীর্ঘস্থায়ী সমস্যাও ছিল তার। হার্ট ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি ৩০ ডিসেম্বর, ২০২৫ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বেগম খালেদা জিয়া কেবল একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধান ছিলেন না, বরং তিনি ছিলেন কোটি কোটি মানুষের আশা-ভরসার স্থল, যাকে ভালোবেসে মানুষ নাম দিয়েছিল ‘দেশনেত্রী’।
Advertisement
