Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

Advertisement

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালের বাবুগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালের বাবুগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৯ জানুয়ারি) বাদ আসর বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা রহমতপুর ইউনিয়ন বিএনপির  উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজন শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বরিশাল-৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন।

জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তার নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। 

এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্ববায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স, জেলা মহিলা দলের সম্পাদিকা রেশমা রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান, সদস্য সচিব ওবায়দুল হক, যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ভিপি জুয়েল, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, কবির হোসেন, সাবেক ইউপি সদস্য জামাল হোসেন পুতুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম