Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্র চর্চার সুযোগ তৈরি হবে: মির্জা ফখরুল

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ পিএম

নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্র চর্চার সুযোগ তৈরি হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যদি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায়, তবেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে। একই সঙ্গে সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চার বাস্তব সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আর একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে সেই পথ তৈরি করতে। বিএনপি বরাবরই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন ভূমিকা পালন করে আসছে।     

দলের চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সফর নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের সফর ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলেছে। তার এই আগমনে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণের সঞ্চার হয়েছে। এর ফলে সাংগঠনিকভাবে বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য। এ সময় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন

আরও পড়ুন

সম্পর্কিত খবর

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা স্বপন গ্রেফতার

সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

আরও পড়ুন

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম